সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে বিএনপির ইফতার পার্টিতে যুবককে মারধর

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ২৫, ২০২২ ১২:৪৫ পূর্বাহ্ণ

পল্লবীতে বিএনপির ইফতার পার্টিতে যুবককে মারধর করায় এলাকার চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ একাত্তর.কম/নিজেস্ব প্রতিবেদকঃ

কাউন্সিলর মেহেরুন্নেসার উদ্যোগে তারেক জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে খাবার চাওয়াকে কেন্দ্র করে এক যুবক কে বেধড়ক মারধর করা হয়েছে।

২৪ এপ্রিল রবিবার ২০২২ ইং তারিখ রাজধানীর মিরপুর ১২ পল্লবী ২নং ওয়ার্ড কমিনিউটি সেন্টারের দোতলায় ঘটনাটি ঘটে।

জানা গেছে ২,৩, ৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর মেহেরুন্নেসা হকের সমর্থক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সমর্থকরা ইফতার শেষ মুহুর্তে ওই যুবকের উপর অতর্কিত ভাবে হামলা চালায়।

মারধরের একপর্যায়ে যুবকের গায়ে থাকা পাঞ্জাবি টেনে হিঁচড়ে ছিড়ে ফেলে বিএনপির নেতাকর্মীরা। পরে জীবন বাঁচাতে কমিনিউটি সেন্টারের দোতলা থেকে খালি গায়ে দৌড়ে পালিয়ে যায় যুবক।

ঘটনা স্থলে উপস্থিত ছিলো ২,৩,৫ ওয়ার্ড কাউন্সিলর মেহেরুন্নেসা, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও বিএনপি অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী।

ওই যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে নেট পাড়ায়।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নব নির্বাচিত কমিটির আহবায়ক জনাব আমান উল্লাহ আমান ও সদস্য সচিব জনাব আমিনুল হক। সুত্র বলছে, ঢাকা মহানগর উত্তরে বিভিন্ন থানা ওয়ার্ডে ইফতার পার্টির মাধ্যমে তাদের কুঁচকানো দল বিএনপি সুসংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে জানতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত কমিটির সদস্য সচিব আমিনুল হকের মোবাইল নাম্বারে একাধিক বার কল করে রিং বাজলেও ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে ঢাকা মহানগর উত্তর ২,৩,৫ ওয়ার্ড সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর মেহেরুন্নেসার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

সাংসদ শিমুলের বিরুদ্ধে করা জিডি সম্পুর্ণ মিথ্যা- জানালো রাজশাহী পুলিশ

সদ্যজাত ৮ ছানা পানিতে ফেলে হত্যা: নিশি রহমানের নৃশংসতার প্রতিবাদে পাগলপ্রায় মা কুকুর ‘টমি’ জনমনে ক্ষোভের ঝড়

ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড ১৬ জুলাই কার্যকর

রূপনগরে ত্রিভুজ প্রেমে সংঘর্ষ, পুলিশের ব্যর্থতায় সেনাবাহিনীর হস্তক্ষেপ :আটক ৪, উত্তপ্ত থানা চত্বর

ডিওএইচএস: নিরাপত্তার আড়ালে অপরাধের স্বর্গরাজ্য?

মিরপুরে বাসে আগুন: স্থানীয়দের ধাওয়ায় তুরাগে লাফিয়ে যুবকের মৃত্যু, আরেকজন আটক

প্রধান উপদেষ্টার ঈদ বক্তৃতা: ঐক্যবদ্ধ জাতি গঠনের অঙ্গীকার

ভাষানটেক সেনা ক্যাম্পে আটক সন্ত্রাসী হিটলু বাবু অসুস্থ হয়ে মারা গেছে

কোটি টাকার চাঁদাবাজি’ অভিযোগ মিথ্যা প্রমাণিত: কলাবাগান থানার ওসি তদন্তে নির্দোষ

গুজব মাস্টার প্রান্ত পারভেজের বিরুদ্ধে চাঁদাবাজি দখল ও অপপ্রচারের অভিযোগে পল্লবীতে ক্ষোভ