বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগে ছাত্রদল নেতা সাজিদ বহিষ্কার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ

২০ লাখ টাকা দাবি, না পেয়ে প্রবীণ বিএনপি নেতাকে মারধর ও হাত ভাঙার অভিযোগ; মাদক সেবনের ছবিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক | ঢাকা :  ২৫ ফেব্রুয়ারি ২০২৬

পল্লবীতে চাঁদাবাজি, হামলা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিব আহমেদ সাজিদকে সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন সূত্রে জানা যায়, একাধিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি মিরপুর-১১ নম্বরের এভিনিউ ফাইভ লাইন-৪ এর মূল সড়কে এক প্রবীণ বিএনপি নেতার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন সাজিদ। দাবি করা টাকা না দেওয়ায় তিনি ও তার সহযোগীরা ওই নেতার ওপর হামলা চালান। এতে ভুক্তভোগীর বাম হাত ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরদিন একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংগঠনের উচ্চপর্যায়ের নজরে আসে। এরপর অভিযোগের প্রেক্ষিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সাজিদের বিরুদ্ধে কিশোরদের নিয়ন্ত্রণে রাখা, মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া, অস্ত্র প্রদর্শন এবং শীর্ষ সন্ত্রাসীদের নাম ব্যবহার করে ব্যবসায়ীদের মধ্যে ভয়ভীতি তৈরির মতো অভিযোগও রয়েছে বলে জানা গেছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত

সীতাকুন্ডে সহিংসতায় জড়িত বিএনপির চার নেতা বহিষ্কার

পল্লবীতে ঝড় বৃষ্টি নেই তবুও সড়কে পানি জমে

ডিএমপি’র ৪৬ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ;

ত্যাগী নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি: আমিনুল হক

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার  সলঙ্গা থানা এলাকা হতে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার  সলঙ্গা থানা এলাকা হতে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

জঙ্গি সংগঠনের প্রধান মুফতি হান্নানের ভাই, জঙ্গি নেতা মুন্সি ইকবাল গ্রেফতার

ডিওএইচএস মসজিদে চুরির চেষ্টায় ৪ কিশোর আটক

বিশ্বম্ভরপুরে স্বামীর বিরুদ্ধে মামলা করে কাঁদছে স্ত্রী

নির্বাচনী রোডম্যাপের দাবিতে বিজেপি’র চেষ্টা: আন্দালিব রহমান পার্থের মন্তব্য