মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সীতাকুন্ডে সহিংসতায় জড়িত বিএনপির চার নেতা বহিষ্কার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ৪, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ণ

দলীয় মনোনয়ন নিয়ে সংঘর্ষ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কঠোর ব্যবস্থা, রিজভী

চট্টগ্রাম প্রতিনিধি │ ঢাকা │ ৪ নভেম্বর ২০২৫

দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুন্ডে সংঘটিত সহিংসতা, হানাহানি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চার নেতাকে বহিষ্কার করেছে।

বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যার পর সীতাকুন্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেইট এলাকায় সংঘর্ষ, রাস্তা অবরোধসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন— সীতাকুন্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।
এরা সবাই বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তাদেরকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে সকল জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “অপরাধ করলে দল তাকে ছাড় দেয় না — বিএনপি কখনও অপরাধীদের প্রশ্রয় দেয়নি, দেবে না।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ একাত্তরে সংবাদ প্রকাশের পর লুঙ্গি আলম গ্রেফতার

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ: মৎস্য সুরক্ষা ও সংশোধন অধ্যাদেশসহ আরো চারটি খসড়ার অনুমোদন

হত্যা মামলার আসামী যুবলীগ নেতা শরিফের ডিগবাজি

আ. লীগের মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর শঙ্কা

প্রেম করে পালিয়ে বিয়ে, এরপর অপহরণ মামলা: প্রশ্ন উঠছে আইনের ন্যায্যতা নিয়ে

মিরপুরে কিশোর গ্যাংয়ের দা-চুরি-ইটের হামলায় রক্তাক্ত ১৭ বছরের সিফাত

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির বৈঠক: গণতন্ত্রের পথে নতুন সমীকরণ

“কুলাঙ্গারদের সরান, নিরপেক্ষ সরকার গঠন করুন” — প্রধান উপদেষ্টাকে ইশরাক হোসেনের কঠোর বার্তা

থানার পাশে ফ্ল্যাটে দেহব্যবসায় জড়িত: আটক-২

ছাত্রী নিপীড়নে ছাত্রলীগ নেতা:পুনর্বাসনের নামে ধর্ষকদের স্বর্গ বানাচ্ছে রাজনীতি?