রবিবার , ৭ জুলাই ২০১৯ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পদ্মা সেতুর ৮১ ভাগ নির্মাণকাজ শেষ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ৭, ২০১৯ ১১:৪৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক
পদ্মা সেতুর মূল সেতু নির্মাণের অগ্রগতি ৮১ শতাংশ। আর এই প্রকল্পের ভৌতিক অগ্রগতি ৭১ শতাংশ। এছাড়া জাজিরা সংযোগ সড়ক নির্মাণ, মাওয়া সংযোগ সড়ক নির্মাণ ও সার্ভিস এরিয়া-২ এর কাজ শতভাগ শেষ হয়েছে। আর নদী শাসনের কাজ ৫৯ শতাংশ শেষ হয়েছে। নির্মাণাধীন পদ্মা সেতু প্রকল্প এলাকায় সবুজায়ন ও সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক উদ্যোগ। এজন্য এ সেতুর উভয় প্রান্তে চলতি বছরের জুন পর্যন্ত এক লাখ ৬৯ হাজার ৯৫৭টি গাছ লাগানো হয়েছে।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থাযী কমিটির দ্বিতীয় বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, মো. হাসিবুর রহমান স্বপন, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং রাবেয়া আলীম বৈঠকে অংশ নেন।

বৈঠকে বিআরটিসির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেতু বিভাগের আওতাধীন চলমান মেগা প্রকল্পসমূহের সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উত্থাপিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভাগ একটি পদ্মা সেতুসহ দেশের বড় বড় প্রকল্পগুলো নিয়ে একটি প্রতিবেদন উত্থাপন করে।

ওই প্রতিবেদন থেকে আরো জানা যায়, পদ্মা সেতু প্রকল্প এলাকায় একটি জাদুঘর স্থাপনের কাজ চলমান রয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত ২০২৩টি নমুনা জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাওয়া জাজিরায় ৯.৮৩ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার। জুন পর্যন্ত ২৬২টি পাইলের মধ্যে ২৫৬টি এবং ৪২টি পিয়ার কলামের ২৯টির নির্মাণ শেষ হয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের জানান, বিআরটিসির ডিপো ম্যানেজারদের দায়িত্ব পালনে আরো বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে চলমান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কাজ দ্রুত ও টেকসই করার সুপারিশ করা হয়।

বৈঠকে সেতু বিভাগের সিনিয়র সচিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবং বিআরটিসির চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে শক্তিশালী সিন্ডিকেটঃ দুদদকের নোটিশ

৭১ টিভির সাংবাদিক শাকিলের বিরুদ্ধে ধর্ষণের মামলা

ষড়যন্ত্রের জাল ভেদ করে নির্দোষ প্রমাণিত জামাল হোসেন রানা, স্বপদে বহাল

হযরত শাহআলী মাদ্রাসায় উন্নয়ন কাজ উদ্বোধন, নাগরিক সংবর্ধনায় সাজু

পল্লবীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

আ.লীগের ২১টি-ইউনিটে বিএনপি কর্মী পদে,দুর্দিনের আওয়ামিলীগ নেতাকর্মীরা হতাশ!

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকা হতে ২৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ।

ভারতীয় গণমাধ্যম মিথ্যা ও অপপ্রচারে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে চায় : আমিনুল হক

মা মেয়েকে পাচারকারী চক্র মামা ভাগিনা গ্রেফতার

নৌকার প্রতীক নিয়েও যারা হারলেন