মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কুমিল্লায় লুঙ্গি আলমসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: প্রকাশিত, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় আলমগীর কবির মজুমদার ওরফে লুঙ্গি আলমসহ ৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লার সিএমএম কোর্টে এ মামলাটি করেন নিহতের স্ত্রী শাহীনুর আক্তার।

মামলার এজাহার থেকে জানা যায়, জামায়াতে ইসলামীর রুকন মাওলানা আবু নাছেরকে এলাকা ছাড়তে বাধ্য করতে দীর্ঘদিন ধরে হুমকি-ধমকি দিচ্ছিলেন প্রধান অভিযুক্ত লুঙ্গি আলম। একপর্যায়ে, তার নেতৃত্বে একদল দুর্বৃত্ত নাছেরের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের এক কোণে আশ্রয় নিলে হামলাকারীরা দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। ধাক্কাধাক্কির একপর্যায়ে নাছেরের অন্তঃসত্ত্বা স্ত্রী শাহীনুর আক্তার গুরুতর আহত হন এবং তার গর্ভের ৪ মাস বয়সী সন্তান মারা যায়।

পরিবারটি থানায় মামলা করতে গেলে তৎকালীন মন্ত্রী মুজিবুল হকের প্রভাবের কারণে সেটি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন বাদী। তবে বর্তমান পরিস্থিতিতে কুমিল্লার সিএমএম কোর্টে মামলা হলে আদালত চৌদ্দগ্রাম থানাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তৎকালীন মন্ত্রী মুজিবুল হক ও লুঙ্গী আলমের গলায় ফুলের মালা:

এ ঘটনায় কুমিল্লাজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বিশেষ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার অভিযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত, সবার সতর্ক থাকা জরুরি : আমিনুল হক

বিশ্বম্ভরপুরে স্বামীর বিরুদ্ধে মামলা করে কাঁদছে স্ত্রী

মালয়েশিয়া যাওয়া কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া।

চিত্রনায়িকা তানিন রহমান সুবহা আর নেই

নিষিদ্ধ ছাত্রলীগের ১০ সদস্যের গ্রেফতার: রাজধানীর শান্তির রক্ষায় ডিবির কঠোর অভিযান

পল্লবীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগে ছাত্রদল নেতা সাজিদ বহিষ্কার

আর্জেন্টিনার খেলা শেষ, এবার মিরপুরে মিছিল?

প্রাথমিক বিদ্যালয়ের প্রহরীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

দিনাজপুর কোর্টের রায় মানে না ভূমিদস্যুরা, মসজিদের নামে জমি দখলের নয়া ষড়যন্ত্র

দলের নির্দেশ অমান্য করে ব্যানার টানিয়ে রেখেছেন ‘বহু’:মিরপুরে রহস্যজনক ভবন নিয়ে বাড়ছে প্রশ্ন