সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঢাকার ১৩ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, বাদ ৭টি আসন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ৩, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ

ঢাকার ১৩ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, বাদ ৭টি আসন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ প্রার্থীর তালিকা প্রকাশ করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | সোমবার, ৩ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থী ঘোষণা করেছে দলটি। তবে ৭টি আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।

প্রার্থী ঘোষণা না হওয়া আসনগুলো হলো— ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮ ও ঢাকা-২০।

ঢাকার বাকি ১৩টি আসনে মনোনয়ন পেয়েছেন—
ঢাকা-১ আসনে আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান,
ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ,
ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন,
ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নিরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি,
ঢাকা-১৫ ইসলাম খান মিল্টন, ঢাকা-১৬ আমিনুল হক, এবং ঢাকা-১৯ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

তিনি জানান, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন।
এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হচ্ছেন।

তবে এই প্রার্থী তালিকা প্রাথমিক বলে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে পরিবর্তন বা সংযোজন হতে পারে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর: বিএনপি নেতা আমিনুল হক

সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে দুই দলের যৌথ সংবাদ সম্মেলন:

পল্লবীতে পার্কিং করা বাসে আগুন: নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের ছায়া, পরিকল্পিত নাশকতার অভিযোগ

কেন্দ্রীয় ছাত্রদলের ত্যাগী নেতা সাজিদ আহমেদ সুমন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি

মিরপুরে মদের বারে হালিমের রামরাজত্ব লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি

দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ মোল্লা’ আর নেই! রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কাজ সম্পুর্ন

জনতার হৃদয়ে যে নাম — আমিনুল হক

আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক

দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করে; আমিনুল হক

জাল ভিসা প্রতারক চক্রের মূল হোতা সিদ্দিক বিশ্বাস আটক