সোমবার , ৩ নভেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ৩, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ

গুলশানে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | সোমবার, ৩ নভেম্বর ২০২৫

সাবেক জাতীয় ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৬ (রূপনগর–পল্লবী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে প্রার্থী হচ্ছেন। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন।

তবে ঘোষিত প্রার্থীর তালিকা এখনো চূড়ান্ত নয়—পরিস্থিতি ও প্রয়োজনে পরিবর্তন হতে পারে বলেও জানান মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এদিকে, ঢাকা-১৬ আসনে আমিনুল হকের মনোনয়নের খবরে রূপনগর ও পল্লবী এলাকাজুড়ে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে। নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রিয় নেতা, প্রিয় অভিভাবককে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

জঙ্গি সংগঠনের প্রধান মুফতি হান্নানের ভাই, জঙ্গি নেতা মুন্সি ইকবাল গ্রেফতার

মিরপুরে নর্থ সিটি আবাসন লিমিটেডের অভিনব প্রতারণা: জমির মালিকদের মারধরের অভিযোগ

মিরপুরে নর্থ সিটি আবাসন লিমিটেডের অভিনব প্রতারণা: জমির মালিকদের মারধরের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

কাফরুলে বাইকারকে ইট দিয়ে আঘাত করে মোটরসাইকেল ছিনতাই: মূল পরিকল্পনাকারী কালু গ্রেফতার

মাফিয়া খ্যাত ট্রেড লাইসেন্স শাখার সুপার ভাইজার’কে ডিএনসিসিতে তলব’

পত্রিকার ভুয়া সম্পাদক গ্রেফতার

মিরপুরে গভির রাতে বাসে আগুন!

পল্লবীতে মাদকচক্রের মূল হোতাসহ ৪জন গ্রেফতার

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার  সলঙ্গা থানা এলাকা হতে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার  সলঙ্গা থানা এলাকা হতে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রূপনগরে ২০ লাখ টাকার চাঁদাবাজি: মামলার আবেদনে ‘মক্তব বাহিনী’র ভয়ঙ্কর কাহিনি