বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ৩০, ২০২৩ ২:১৩ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর অনলাইন ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

একাদশ জাতীয় সংসদ বহাল থাকা অবস্থায় জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ভোটগ্রহণ স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে সংশ্লিষ্ট বিষয়ে আইনি নোটিস পাঠিয়েছিলেন এই আইনজীবী।

রিটের যৌক্তিকতায় ইউনূছ আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, নির্বাচনে একটি বড় রাজনৈতিক দলের অংশ নেওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত। তা ছাড়া নির্বাচনকে কেন্দ্র করে হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি চলছে।

ইউনূছ আলী বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ ভেঙে যাওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। জানুয়ারির শেষ দিকেও নির্বাচন হতে পারে। এ ছাড়া সংবিধানে এটাও বলা আছে যে দৈব দুর্বিপাকে নির্বাচন পেছানো যেতে পারে। কার্যতালিকায় এলে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিছিলের চাপে এসপি প্রত্যাহার? পুলিশের পেশাগত স্বাধীনতা নিয়ে নতুন প্রশ্ন

করোনা মহামারীতে মানুষের পাশে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ

ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড ১৬ জুলাই কার্যকর

আ.লীগ তথা নৌকার বিরোধীতাকারীদের বিপক্ষে কথা বলাতেই দোষ হলো এমপি শিমুলের

সন্ত্রাসী হামলায় নিহত যুবলীগ নেতা রাসেল মোল্লার দাফন সম্পন্ন

ঢাকা–১৬ তে পরাজয়ের পর বিএনপিতে ক্ষোভ: “হারেনি, হারানো হয়েছে”

বাংলাদেশ একাত্তরে: সংবাদ প্রকাশের পর আরজু বাহিনীর প্রধান গ্রেফতার

সাউন্ডবাংলা-পল্টনাড্ডা-৭৮-এ বিজয়শ্রদ্ধা

সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধে ঢাকায় বসছে বিজিবি-বিএসএফ সম্মেলন

চিত্রনায়িকা পরিমণি র‌্যাবের হাতে আটক