শনিবার , ১৩ আগস্ট ২০২২ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে গভির রাতে বাসে আগুন!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ১৩, ২০২২ ৩:৫১ পূর্বাহ্ণ

গভির রাতে রাজধানী পরিবহনের দুটি বাসে আগুন!

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার মিরপুর ১২ নম্বর রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ারসার্ভিসের গাড়ী আসার আগেই দুটি বাসের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়া গাড়ী দুটি ‘রাজধানী পরিবহনের ব্যানারে চলছিলো। যার নাম্বার, ঢাকা মেট্রো ব-১৫-৫৩১২ ও ১৫-০০০৫।

স্থানীয় বাসিন্দা ও বাস স্টাফদের সাথে কথা বলে জানা যায়, রাত আনুমানিক সোয়া একটার দিকে রাজধানীর মিরপুর-১২ বিআরটিসি ডিপোর পিছনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লার ডাস্টবিনের দক্ষিন পাশে প্রতিদিনের মতো বাস পার্কিং করে রেখে যায় চালক। রাত দেড়টায় বাসে হঠাৎ আগুন লাগে। বাসে আগুন লাগায় এলাকায় আতংকের সৃষ্টি হয়। আগুন আগুন বলে চিৎকার চেচামেচি হলে শতশত লোক জড়ো হয় সেখানে।

আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানাযায়নি তবে ধারণা করা হচ্ছে। মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে সুত্রপাত ঘটতে পারে।

স্টেশন অফিসার শাহাবুদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি পল্লবী থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা পালন করেন।

স্থানীয়দের অভিযোগ মিরপুরের বিভিন্ন সড়কের উপর বা পাশে পড়ে থাকা অকার্য বাসে রাতে চলে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড।

যেমন; মাদক সেবন, ধর্ষণ, চুরি ছিনতাই, মাদক ও দেশীয় অস্ত্র লাঠিসোটা রাখা ইত্যাদি। সচেতন মহলের দাবী, মিরপুর ট্রাফিকের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সড়কে পড়ে থাকা অকার্য বাস, ট্রাক, পিকাপ সরিয়ে দেওয়া। না হলে অপরাধ কর্মকাণ্ড আরো বাড়বে এবং আগুনের সুত্রপাত আরো ঘটতে পারে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদক মুক্ত বাংলাদেশ গড়তে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম: আমিনুল হক

আওয়ামী সরকার পতনে ৫ই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন সাগর,  রিকশা বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন

মিরপুরে ভর্তা–ভাতের দোকানের আড়ালে মাদক কারবার, ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

পল্লবীতে রাশিয়া ফেরত যুবকের গলা কাটা লাশ উদ্ধার

পল্লবীতে রাশিয়া ফেরত যুবকের গলা কাটা লাশ উদ্ধার

পল্লবীতে গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ড

চোরাই মোবাইল নিয়ন্ত্রণে মামা-ভাগ্নে গ্রুপের ভাগ্নে গ্রেফতার,মামা অধরা!

ফেসবুকে সম্পর্ক, রাজি না হলে ব্লাকমেইল

ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড ১৬ জুলাই কার্যকর

বাংলা টিভির সাংবাদিককে ঘিরে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, পর্ণগ্রাফি ও মাদক বাণিজ্যের অভিযোগ

৩৩নং ওয়ার্ড বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে-আহত ১০