বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলা টিভির সাংবাদিককে ঘিরে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, পর্ণগ্রাফি ও মাদক বাণিজ্যের অভিযোগ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ১৯, ২০২৬ ৪:০৪ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা  আদায়, বাসায় মাদক মজুত-বলছে স্থানীয়রা

বাংলাদেশ একাত্তর; প্রতিবেদন ১৯ মার্চ ২০২৬

বাংলা টিভির এক কথিত সাংবাদিক প্রান্ত পারভেজের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি, এলাকায় মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ এবং তার বাসায় গাঁজা-ইয়াবা মজুত রেখে বিক্রির অভিযোগ উঠেছে।

জানা গেছে, কথিত প্রান্ত পারভেজের আসল নাম হানজালা। মাদক বিক্রি করতে গিয়ে তিনি একাধিকবার গণধোলাইয়ের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে ৩ নম্বর ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর প্রার্থী এবং পল্লবী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বহু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আছে। অভিযোগ রয়েছে, সে সময়ে তিনি বিভিন্ন নেতার জন্য নারী সরবরাহ, মাদক ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

এছাড়া, তিনি নিজেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত করার চেষ্টা করেছিলেন বলেও জানা গেছে। এ সংক্রান্ত একটি ফটোকার্ডও গণমাধ্যমের হাতে এসেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রান্ত পারভেজ নামে আমরা তাকে চিনি না, আমরা তাকে হানজালা নামেই জানি। আওয়ামী লীগ আমলে তিনি বিভিন্ন নেতার কাছে নারী সরবরাহ করতেন এবং এলাকায় মাদক বিক্রি করতেন। এজন্য তাকে অনেকবার গণধোলাই দেওয়া হয়েছে।”

পরবর্তীতে তিনি বাংলা টিভির সাংবাদিক পরিচয় পান। এরপর পলাশনগর ও এভিনিউ-৫ এলাকায় মাদক ব্যবসা, জুয়া ও বোর্ড নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে।

একজন স্থানীয় সাংবাদিক জানান, “বাংলা টিভির বুম নিয়ে তিনি বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে টাকা আদায় করেন এবং দেহ ব্যবসায়ীদের ভোগ করেও টাকা পরিশোধ করেন না। এ কারণে তিনি কয়েকবার গণপিটুনির শিকার হয়েছেন।”
প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ‘করাপশন ইন মিডিয়া’ লেখায় উল্লেখ করেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সূত্র জানায়, তিনি যে এলাকায় মসজিদের জমি দখল করে বসবাস করছেন, সেখানে মাদক রাখা হয়। সাংবাদিক পরিচয়ের কারণে কেউ তল্লাশি করতে সাহস পায় না। সুযোগ নিয়ে এলাকার মাদক ব্যবসায়ীরা তাদের মাদক তার বাসায় মজুত রাখে।

এছাড়া, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি একটি প্রভাবশালী গণমাধ্যম ব্যক্তির ছত্রচ্ছায়ায় এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের ছবিও দেখা যায়। এমনকি নিজের জন্মতারিখ পরিবর্তন করে ওই ব্যক্তির সঙ্গে একই দিনে জন্মদিন উদযাপনেরনায় এসেছে।

মামলার তথ্য
প্রান্ত পারভেজ ওরফে হানজালার বিরুদ্ধে বিভিন্ন সময়ের মামলা—ডিএমপি পল্লবী থানার এফআইআর নং ২৫; তারিখ: ১৫ জুন ২০২৪; জিআর নং ২৬৩। এফআইআর নং ৯০/১২৮৬; তারিখ: ২১ ডিসেম্বর ২০২১; জিআর নং ১২২৮/২১। এফআইআর নং ২/৬৮৬; তারিখ: ০২ অক্টোবর ২০১৭। এফআইআর নং ৮১; তারিখ: ২২ সেপ্টেম্বর ২০১৫ (পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন )।এফআইআর নং ৩৪/১৪৯; তারিখ: ১২ মার্চ ২০১৮।

এফআইআর নং ২৯; তারিখ: ১৭ জুন ২০২৪; জিআর নং ২৬৭
এছাড়াও ডিএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত আরও মামলা থাকতে পারে বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক জিডিও রয়েছে।

অভিযোগ ও বক্তব্য
ছাত্রলীগের এক সাবেক নেতা বলেন, “হানজালার মতো একজন ব্যক্তি এখন প্রান্ত পারভেজ নামে সাংবাদিক পরিচয় দিচ্ছে। অথচ তার পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। সে কীভাবে একটি টিভি প্রতিষ্ঠানের পরিচয়পত্র ব্যবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করছে, তা প্রশ্নবিদ্ধ।”

আরও অভিযোগ রয়েছে, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে এক নারীর কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়া হয়েছে এবং পরে আরও এক লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে মাদক ও অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

পলাশনগর এলাকাার এক বাসিন্দা মহিলা  বলেন, প্রায়ই সময় দেখি রাত দুইটা তিনটার দিকে কালো রংয়ের একটা প্রাইভেটকারে দুইতিনজন মহিলা আসে, পরে ছোট ছোট তিন-চার টা ব্যাগ দেয়, মনে হয় তাতে মাদক থাকে।

পল্লবী থানার এক এসআই নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করেন। টাকা না দিলে নিজের ‘জনতার আলো’ নামের ফেসবুক পেজে অপপ্রচার চালান। এছাড়া নারী কেলেঙ্কারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তিনি পুলিশের বিরুদ্ধেও অপপ্রচার চালান।”

পুলিশের বক্তব্য
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“প্রান্ত পারভেজ নামে একজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - আইন ও আদালত