শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঢাকা মেডিকেলে জুলাই গণঅভ্যুত্থানের ৬ শহীদের লাশ পড়ে আছে, পরিচয়হীন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ২, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ

শহীদদের পরিচয়হীন রেখে ঘোষণাপত্র: ইতিহাসের প্রতি অবমাননা”

রাজু আহমেদ |ঢাকা | ২ আগস্ট ২০২৫

রাজধানীতে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৬ জন তরুণের লাশ এখনও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক হিমঘরে পড়ে আছে। নিহতদের কারও পরিচয়ই এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

ঢামেক সূত্র জানিয়েছে, নিহতদের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে। গুলিবিদ্ধসহ আঘাতের বিভিন্ন চিহ্ন রয়েছে তাদের দেহে। ময়নাতদন্তের পর থেকে লাশগুলো হিমঘরে রাখা হলেও পরিবার-পরিজনের কোনো সন্ধান মেলেনি।

লাশগুলোর ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে শনাক্ত করার আহ্বান জানিয়েছে ঢামেক কর্তৃপক্ষ। কেউ যদি নিহতদের চিনে থাকেন, তাহলে দ্রুত তাদের পরিবারের কাছে তথ্য পৌঁছে দিতে অনুরোধ করা হয়েছে।

এদিকে আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের পূর্বেই শহীদদের দাফনের ব্যবস্থা করার দাবি উঠেছে। শহীদদের মর্যাদার প্রশ্নে তাদের পরিচয়হীন রেখে ঘোষণাপত্র প্রকাশ কোনোভাবেই ইতিহাসের প্রতি সম্মান দেখানো হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, “জুলাই ঘোষণাপত্রের পূর্বে যদি শহীদদের পরিচয় নিশ্চিত করা না যায়, তবে সেই ঘোষণার নৈতিক ও ঐতিহাসিক মান কমে যাবে। কারণ, কোনো শহীদের নাম-পরিচয়হীন রেখে জনতার বিপ্লবের ইতিহাস লেখা যায় না।”

এই ৬ শহীদের পরিচয় নিশ্চিত করা শুধু প্রশাসনিক দায় নয়, এটি রাজনৈতিক ও মানবিক দায়ও। ঘোষণাপত্রের আগে তাদের দাফন এবং পরিচয় নিশ্চিত করতে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠনগুলো।

তথ্যসূত্র: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ফরেনসিক বিভাগ

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

খেলাধুলার মাধ্যমে গুণগত রাজনৈতিক পরিবর্তনের অঙ্গীকার আমিনুল হকের

ঝুট-ময়লা বাণিজ্য রক্ষায় জামায়াতের উস্কানিতে ছাত্রলীগ নেতার মায়ের অপপ্রচার, বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

মায়ের কথাই সত্য হলো: তারেক রহমানের প্রত্যাবর্তনে তিনশো ফিটে ইতিহাসের বৃহত্তম জনসমুদ্র

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৬৫. ৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি ট্রাক জব্দ।

চিত্রনায়িকা তানিন রহমান সুবহা আর নেই

অধ্যক্ষ মোস্তফা কামালের বিরুদ্ধে করা’৩১” অভিযোগই মিথ্যা প্রমাণিত: ফেসবুকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মিরপুর বাংলা স্কুলের ২৪৫ শিক্ষক

বিএনপির আয়োজিত সমাবেশে পুলিশের লাঠিপেটা

বিএনপির আয়োজিত সমাবেশে পুলিশের লাঠিপেটা

মিরপুর জাতীয় গৃহায়ণ অফিসে ঘুস ছাড়া ফাইল চলেনা! মুক্তিযোদ্ধা হতাশ!

মিরপুর জাতীয় গৃহায়ণ অফিসে ঘুস ছাড়া ফাইল চলেনা! মুক্তিযোদ্ধা হতাশ!

আরিচা মহাসড়কে ৬ ডাকাত গ্রেফতার

সেই গৃহকর্মী রেখা পুলিশের কব্জায়