মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ড্রেন জ্যামে নাজেহাল ২ নং ওয়ার্ড—মাঠে নেমে দ্রুত ব্যবস্থা নিলেন কাউন্সিলর প্রার্থী মিথুন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ৩১, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ

ড্রেন জ্যামে জনদুর্ভোগ—পরিদর্শনে কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুন, নেওয়া হলো দ্রুত ব্যবস্থা।

বাংলাদেশ একাত্তর: ৩১ মার্চ ২০২৬

আজ ৩১শে মার্চ, ২ নং ওয়ার্ডের অন্তর্গত নিউ কুর্মিটোলা ক্যাম্প, আবাসন ক্যাম্প ও বেগুনটিলা বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে চলমান ড্রেনেজ সমস্যার কারণে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ড্রেনে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার ফলে ড্রেনলাইন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, যার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে সামান্য বৃষ্টি বা দৈনন্দিন ব্যবহারের পানিতেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং পরিবেশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পাশাপাশি মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

বিশেষ করে প্রতিদিনের ময়লা যথাসময়ে অপসারণ না হওয়া এবং নির্দিষ্ট স্থানে না ফেলে সরাসরি ড্রেনে ফেলার প্রবণতা এই সমস্যাকে আরও প্রকট করে তুলেছে। ফলে ড্রেনগুলো অকার্যকর হয়ে পড়ে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এমন পরিস্থিতিতে, ২ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর প্রার্থী মীর ইমরান হোসেন মিথুন নিজ উদ্যোগে আজ সরেজমিনে এলাকাগুলো পরিদর্শন করেন। তিনি ড্রেনগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত ময়লা অপসারণ ও ড্রেনলাইন সচল করার ব্যবস্থা গ্রহণ করেন।

এছাড়াও তিনি এলাকাবাসীর সাথে কথা বলে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান—যেন কেউ ড্রেনে ময়লা না ফেলে এবং নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করে। তিনি প্রতিশ্রুতি দেন, নিয়মিত ময়লা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং এলাকাকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিশেষে, একটি সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে চাদা দাবি ও মারধর করা সেই বিএনপি নেতা বহিষ্কার

পিস্তল মাকসুদ ও জমি ফারুকের গ্রেফতারের দাবীতে  মানববন্ধন এলাকাবাসীর

ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন- আমিনুল হক

রূপনগর থানার নতুন ওসি হিসেবে যোগ দিলেন মোঃ মোরশেদ আলম

নাহিদ ইসলামের পদত্যাগ: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ভাঙনের সূচনা?

পল্লবীতে রাশিয়া ফেরত যুবকের গলাকাঁটা লাশ উদ্ধার

কোরআনের পাখিদের সংবর্ধনা দিলেন: আমিনুল হক

আগামী কাল হরতাল

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৬.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি ট্রাক জব্দ।  

শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন তলানিতে : আমিনুল হক