শনিবার , ২৯ এপ্রিল ২০২৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ডিএমপি’র ৪৬ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ;

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ২৯, ২০২৩ ৮:২০ পূর্বাহ্ণ

২৯ জন এডিসি এবং ১৭ জন এসি কে শোকজ  পত্র পেয়েছেন।

বাংলাদেশ একাত্তর: শনিবার, ২৯-এপ্রিল-২০২৩;

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত না থাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৬ জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নোটিশ আওতায় পড়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার। যারা ঢাকা মহানগরে যথাক্রমে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) এবং সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার।

গত ২৩ এপ্রিল সন্ধ্যায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে ডিএমপি। এ আনন্দ আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তাঁদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেছিলেন, ‘ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত, যাতায়াতের ব্যবস্থা করা এবং ফাঁকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএমপি কাজ করে যাচ্ছে। ডিএমপি’ পুলিশ সদস্য অনেকেই ছুটিতে যেতে পারেননি। তাই আমরা আজকের দিনে ডিএমপির সদস্যদের নিয়ে একত্রে মিলিত হয়ে নৈশভোজের আয়োজন করেছি।

যারা ছুটিতে ছিলো না, তাঁরাও অনুষ্ঠানে ওই দিন আসেননি। সাধারণত ঈদে পুলিশের বেশির ভাগ কর্মকর্তার ছুটি বাতিল করা হয়। এরপরও উপস্থিতি কম থাকায় ক্ষোভ প্রকাশ করেন ডিএমপি কমিশনার।

অনুষ্ঠানে অনুপস্থিত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, ‘আমি এ বিষয়ে কী বলব? যারা অনুপস্থিত ছিলেন তাঁদের জিজ্ঞেস করুন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ছাত্রহত্যার আসামি ছিনিয়ে নেওয়ার নেপথ্যে বিএনপি নেতা:গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!

সাংবাদিক সংগঠনের ঐক্যজোট এ্যাবজার আত্মপ্রকাশ, বাবু আহবায়ক, জাফর সদস্য সচিব

কালসী সড়ক সংস্কারের অভাবে মরণ ফাঁদ: রয়েছে অবৈধ ট্রাক ষ্ট্যান্ড

এস আই আকবরকে আমাদের প্রয়োজন, সকল ইমিগ্রেশনে চিঠি: বনজ কুমার

যাত্রীবাহী বাসে শিশুকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব: যুবককে গনধোলাই

মিরপুরে শিশুহত্যা: লাশ গুমে মাথা বিচ্ছিন্নের অভিযোগ

তৃতীয় সন্তানের বাবা হবেন-সাকিব আল হাসান

তৃতীয় সন্তানের বাবা হবেন-সাকিব আল হাসান

অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে মুসলিম এইড ইউকে বাংলাদেশ’র মাংস বিতরণ

আশুলিয়ায় ৪ ডাকাত সদস্য র‌্যাবের হাতে আটক

ফ্যাসিস্ট আমলে নির্যাতিতদের স্থান হয়নি কেন্দ্রীয় ছাত্রদলের সদ্য কমিটির তালিকায়: ত্যাগের মূল্যায়নে প্রশ্ন