রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কালিহাতীতে রবিন খানের গণসংবর্ধনা: হাজারো নেতাকর্মীর ঢল

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ

রাজু আহমেদ: প্রকাশিত ২৩ ফেব্রুয়ারী ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খানকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নিজ গ্রাম চারান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও কালিহাতী পৌর বিএনপির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কালিহাতি বিএনপির পক্ষ থেকে সন্মানা গ্রহণ করছেন রবিন খানঃ

উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিউর রহমান খান শাফীর সভাপতিত্বে এবং কোকডহরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সভাপতি সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ মিনু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হোসেন শাফী, কোকডহরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

সংবর্ধনা অনুষ্ঠানে রবিন খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তিনিও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্মানসূচক ক্রেস্ট উপহার দেন। এর আগে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন।

অনুষ্ঠান শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

১০০ কেজি গাঁজা ও কাভার্ড পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রূপনগরে মাদক-দখল-সন্ত্রাসের অভিযোগে আলোচিত মাদবর পরিবার, ছাত্র হত্যা মামলার আসামিদের দৌরাত্ম্যে আতঙ্কে এলাকাবাসী

বাঙলা কলেজে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

তারেক রহমানের ৩১ দফা: আমিনুল হক

জাল দলিল ও জবর দখলের সর্বোচ্চ শাস্তি ৫ বছর জেল ও ১০ লাখ টাকা অর্থ দন্ড

রূপনগর পল্লবী ও কাফরুল থানা আহ্বায়ক কমিটি ঘোষণা

আওয়ামীলীগের ২৯৮ জন মনোনয়ন পেয়েছেন যারা

ঝুট-ময়লা বাণিজ্য রক্ষায় জামায়াতের উস্কানিতে ছাত্রলীগ নেতার মায়ের অপপ্রচার, বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নই হবে মূল লক্ষ্য: আমিনুল হক

উর্দুভাষীদের স্থায়ী পূর্ণবাসনের প্রতিশ্রুতি দিলেন বিএনপি নেতা আমিনুল হক