বুধবার , ১৩ মে ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রূপনগরে মাদক-দখল-সন্ত্রাসের অভিযোগে আলোচিত মাদবর পরিবার, ছাত্র হত্যা মামলার আসামিদের দৌরাত্ম্যে আতঙ্কে এলাকাবাসী

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ১৩, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ

ঝিলপাড় দখল থেকে মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, ৫ আগস্ট ছাত্রদের ওপর হামলার অভিযোগ; রাজনৈতিক ছত্রচ্ছায়ায় ফের সক্রিয় হওয়ার দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদক: বুধবার, ১৩ মে, ২০২৬

রাজধানীর রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ঝুট ব্যবসা, অবৈধ গ্যাস-পানি-বিদ্যুৎ সংযোগ, দখলবাজি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগে আলোচনায় রয়েছে মাদবর পরিবার। স্থানীয় সূত্র ও এলাকাবাসীর অভিযোগে উঠে এসেছে ইউসুফ মাদবর, শরীফ মাদবর, মারুফ মাদবর ও মোমিন মাদবরের নাম।

স্থানীয়দের দাবি, রূপনগর থানা যুবলীগের প্রচার সম্পাদক থাকাকালীন সময়ে শরীফ মাদবর শিয়ালবাড়ি এলাকায় একটি শক্তিশালী অবৈধ সিন্ডিকেট গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, সরকারি ঝিলপাড় দখল করে বস্তি নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা পরিচালনা এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার করেন তিনি।

এলাকাবাসীর ভাষ্যমতে, গত ৫ আগস্ট যুবলীগ নেতা নিখিল ও সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার নির্দেশে মিরপুর-১০ ও শিয়ালবাড়ি এলাকায় সাধারণ ছাত্রদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় শরীফ মাদবর ও তার সহযোগীরা পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ছত্রভঙ্গ করে বলে অভিযোগ রয়েছে। এতে বহু শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে বলে দাবি স্থানীয়দের।

অভিযোগ রয়েছে, ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হওয়ার পরও ৫ আগস্ট পরবর্তী সময়ে ইউসুফ মাদবরসহ পরিবারের অন্য সদস্যরা আওয়ামী লীগের ঘনিষ্ঠ সন্ত্রাসীদের নিয়ে এলাকায় পুনরায় আধিপত্য বিস্তার শুরু করে। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর টাকার বস্তা নিয়ে বিএনপিতে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হন ইউসুফ মাদবর। তবে বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার অব্যাহত রাখেন তিনি।

এদিকে ইউসুফ মাদবরের অনুপস্থিতিতে তার ভাই মোমিন মাদবর ও মোমিনের স্ত্রী বিথি বেগম অবৈধ ব্যবসা ও প্রভাব বলয় নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, মাদক, ঝুট ব্যবসা ও দখল বাণিজ্যের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে পরিবারের সদস্যরা ঘরের নারীদের ব্যবহার করে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালান।

এছাড়াও বিথি বেগমের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎ, নারী মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা বজায় রাখা এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় ভয়ভীতি তৈরির অভিযোগও করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এই সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, ছাত্র হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মাদক-চাঁদাবাজি-দখল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দলের দুই সদস্য আটক

কাউন্সিলর জামাল মোস্তফার পুত্র মাদক সহ আটক

কুষ্টিয়ায় ছিন্নমূল জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ

ফ্রিডম ইন্টারন্যাশনালের আহ্বান: তাপসী তাবাসসুম ঊর্মিকে হয়রানি না করার অনুরোধ

মিরপুরে আ.লীগের ইউনিট ত্রি-বার্ষিক সম্মেলন, নেতাকর্মীদের মিলন মেলা

চেয়ারম্যান অপসারণের দাবীতে মন্ত্রী বরাবর অভিযোগ

বাঙলা কলেজে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পুলিশ দেখলেই মলমূত্র গায়ে মাখে তারা

রোহিঙ্গাদের পুনর্বাসনে জাতিসংঘের সহায়তা চেয়েছেন ড. মোহাম্মদ ইউনুস

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ: মৎস্য সুরক্ষা ও সংশোধন অধ্যাদেশসহ আরো চারটি খসড়ার অনুমোদন