বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই নিজের গলায় ছুরি চালায় যুবক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ২৪, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশ ও জনতার সামনে নিজের গলায় ছুরি চালায় মাদকসেবী এক যুবক। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।

জানা গেছে, বুধবার (২৩ অক্টোবর) বিকালে হবিগঞ্জের মাধবপুর পৌরশহরের মালাকারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সাত্তার মিয়া (৩২)। তিনি মাধবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মিয়ার আলীর ছেলে।  মাদকের টাকা না পেলেই ছুরি নিয়ে ঘুরাঘুরি করত, তার আচার-আচরণ অস্বাভাবিক দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশের সামনেই এঘটনা ঘটায়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাত্তার প্রায় ৮ বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদক সেবনের টাকা না পেলে পরিবারের সদস্যদের উপর হামলা করত। প্রায় একবছর আগে টাকা চেয়ে না পেয়ে স্ত্রী জ্যোৎস্না বেগমের হাত ভেঙে দেন তিনি। পরে দুই সন্তানকে হত্যাচেষ্টা চালায়। মাদকসেবি স্বামীর অত্যাচার সইতে না পেরে স্ত্রী বাবার বাড়ি চলে যায়।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, যুবককে বাঁচাতে আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম। কিন্তু সে কোনোভাবেই আমাদের কথা শুনছিল না। সাত্তার মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পরে মারা যান তিনি।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ হবে না: আমিনুল হক

দলের নির্দেশ অমান্য করে ব্যানার টানিয়ে রেখেছেন ‘বহু’:মিরপুরে রহস্যজনক ভবন নিয়ে বাড়ছে প্রশ্ন

হাবিব তাড়াশীর ‘এ বেদনার ব্যাকরণ নেই’ নাটক মঞ্চায়িত

ধামরাইতে হাবিব বেকারীকে পাঁচ লাখ টাকা জরিমানা

সদ্যজাত ৮ ছানা পানিতে ফেলে হত্যা: নিশি রহমানের নৃশংসতার প্রতিবাদে পাগলপ্রায় মা কুকুর ‘টমি’ জনমনে ক্ষোভের ঝড়

ডিওএইচএস: নিরাপত্তার আড়ালে অপরাধের স্বর্গরাজ্য?

৭১ টিভির সাংবাদিক শাকিলের বিরুদ্ধে ধর্ষণের মামলা

আশুলিয়ায় মাদকসহ এক ব্যবসায়ী আটক

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে: যুবদল নেতা নয়ন

১ কোটি টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার