সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আইজিপি পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ২৪, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

রাজু আহমেদ; প্রকাশ, ২৪ মার্চ ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদমর্যাদা পেয়েছেন। রোববার (২৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ পদমর্যাদা প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, শেখ মো. সাজ্জাদ আলীর আবেদন এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর রায় অনুযায়ী ২০১০ সালের ১৮ জানুয়ারি থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২), ২০১৩ সালের ১৮ জুলাই থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১), ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে পুলিশ মহাপরিদর্শক (স্ববেতনে) এবং ২০১৭ সালের ১২ জানুয়ারি থেকে পুলিশ মহাপরিদর্শক (সি.সি. পদমর্যাদা) পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান করা হয়েছে।

এছাড়া, তিনি তার প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি, পেনশনসহ সব ধরনের আর্থিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর শেখ মো. সাজ্জাদ আলীকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার অসামান্য দক্ষতা ও নেতৃত্বগুণের ফলে তিনি এই পদে পদোন্নতি লাভ করেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

রূপনগরে মাদক-দখল-সন্ত্রাসের অভিযোগে আলোচিত মাদবর পরিবার, ছাত্র হত্যা মামলার আসামিদের দৌরাত্ম্যে আতঙ্কে এলাকাবাসী

পীরগঞ্জে অগ্নিকান্ডে অসহায়ের বাড়ী পুড়ে ছাই- সাহায্য পেলেন ত্রান!

রূপনগরে পারিবারিক কলহে স্বামী হত্যায় স্ত্রী নিহত

যে ১০ জেলা ও মহানগরে কমিটি ঘোষণা বিএনপি’র

ষড়যন্ত্রের জাল ভেদ করে নির্দোষ প্রমাণিত জামাল হোসেন রানা, স্বপদে বহাল

রিকশা চোর থেকে হাজার কোটি টাকার দাপট: রমজান মাতবর গ্রেফতার

৫০ বছর ধরে বসবাস করা মুক্তিযোদ্ধা পরিবার এখন ‘রাস্তায়’

পল্লবীতে মীম বাইক সার্ভিস সেন্টার উদ্বোধন

ঢাকা অঞ্চলে উদ্ভাবনী মেধার মিলনমেলা—স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, এক যুবক আহত