রবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঢাকা অঞ্চলে উদ্ভাবনী মেধার মিলনমেলা—স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ১৪, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫’-এর ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা শনিবার ( ১৩ ডিসেম্বর) ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে ঢাকা অঞ্চলের ৪২টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৮ জন নির্বাচিত শিক্ষার্থী ১২৬টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। এর মধ্য থেকে সেরা ১১টি উদ্ভাবন আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়।

কারিগরি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার সবার সামনে তুলে ধরার অনন্য এ প্রতিযোগিতাটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্প আয়োজন করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব সামসুর রহমান খান এবং অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) মিজ রেহানা ইয়াছমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আবুল খায়ের মো. আক্কাস আলী, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর। এ উপলক্ষ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, আগারগাঁওয়ে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মীর জাহিদ হাসান, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক, ASSET প্রকল্প।

অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় বিভিন্ন মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন কারিগরি, মাদ্রাসা ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, শিল্পকারখানা, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং অভিভাবকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

এর আগে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর প্রাতিষ্ঠানিক পর্ব ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দেশব্যাপী ২১১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০,০০০ শিক্ষার্থী ৩,২০৯টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। সে পর্যায়ে প্রতিটি প্রতিষ্ঠান থেকে ৩টি করে প্রকল্প আঞ্চলিক পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাছাই করা হয়। প্রতিযোগিতাটির জাতীয় ও চূড়ান্ত পর্ব আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সারাদেশের ৮টি অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা থেকে নির্বাচিত মোট ৫০টি উদ্ভাবনী প্রকল্প এতে অংশগ্রহণ করবে। চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ম্যাগাজিন ইস্যুতে আসিফের ব্যাখ্যা: ‘নিরাপত্তার স্বার্থে বৈধ অস্ত্র’

১০ লাখ টাকা ঘরে? রিয়াদ নয়, প্রশ্নের মুখে থাকা উচিত ছিল গুলশানের সাবেক এমপিকেই!

বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় যুবলীগ নেতা গলাকাটা কাউসার গ্রেফতার

পল্লবীতে মীম বাইক সার্ভিস সেন্টার উদ্বোধন

মেট্রোরেলের দেওয়াল ধসে ১ জনের মর্মান্তিক মৃত্যু!

শৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর ভূমিকা, দায় স্বীকার করলেন ডিসি মাসুদ

কোটি টাকার বিনিময়ে দুয়ারীপাড়া সড়কে ফের বসেছে দোকানপাট: সকালে উচ্ছেদ বিকালে যা-তাই

দুঃখের কান্না ধরে রাখতে পারেননি চিত্রনায়ক সোহেল রানা: বীর মুক্তিযোদ্ধাদের জন্য হাসপাতালেও ঠাঁই নেই!”

কাউন্সিলর কার্যালয়ের ২শ গজ দূরে ফুটপাত দখল করে পাকা দোকান নির্মাণ

কুষ্টিয়ায় ছিন্নমূল জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র বিতরণ