স্বাধীনতা যুদ্ধের সম্মুখযোদ্ধা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়ক ও প্রবীণ বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা কষ্ট নিয়ে ফেসবুকে লিখলেন,“মুক্তিযোদ্ধা আইডি কার্ড বা সার্টিফিকেট আজ কোনো কাজে আসে না, শুধু একটুখানি দুঃখের নিশ্বাস।”
রাজু আহমেদ: ২৭ জুলাই ২০২৫
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক, একশান হিরো এবং মহান মুক্তিযুদ্ধের সম্মুখযোদ্ধা চিত্রনায়ক সোহেল রানা (আসল নাম: মাসুদ পারভেজ) এক আবেগঘন ফেসবুক পোস্টে তুলে ধরেছেন দেশের মুক্তিযোদ্ধাদের করুণ বাস্তবতা।
তিনি লিখেছেন, দুঃজনের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছি, কষ্ট করে টাকা জমা দেওয়ার জন্য বসার জায়গা নেই। ২৫ জন বসার জায়গা হলে ১০০ জন রোগী দাঁড়িয়ে আছে। সিডিনিয়র সিটিজেন হিসেবেও বা স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা হিসেবে জাতীয় পরিচয়পত্রেও কোনো রকম দাম সমানান কিছুই নেই।”
এই পোস্টে তিনি বলেন, এমনকি শাসকবাহিনীর সদস্যরাও চিকিৎসা শেষে হুইলচেয়ারে করে সম্মানসহ রিলিজ পান, কিন্তু একজন যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধাকে হাসপাতালের বিল মেটাতে হয় কষ্ট করে দাঁড়িয়ে থেকে।
সোহেল রানা ক্ষোভের সঙ্গে আরও বলেন”, মুক্তিযোদ্ধাদের জন্য তার কোনো টাই প্রযোজ্য নয়, কি সার্টিফিকেট, কি কার্ড—কোনো কিছুই আজ কাজে আসে না। শুধু দীর্ঘ নিঃশ্বাস।”
সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণির মানুষ তার এ বক্তব্যে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু একজন সোহেল রানার কান্না নয়, বরং হাজারো অবহেলিত মুক্তিযোদ্ধার আর্তনাদ।
যে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলো মানুষগুলো, সেই দেশেই আজ চিকিৎসা আর সম্মানের জন্য তাদের লড়াই করতে হয়। জাতীয়ভাবে এই ঘটনা আমাদের জন্য এক লজ্জার দৃষ্টান্ত।

















