বুধবার , ২২ জুলাই ২০২০ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ৪ লাখ টাকা জরিমান

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ২২, ২০২০ ২:০৯ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট (বাংলাদেশ একাত্তর.কম)

অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল, কেমিক্যালযুক্ত রং এবং ডালডা ব্যবহার করে সেমাই, চানাচুর, বিস্কিট, নিমকি তৈরি করার অপরাধে সাভারে দুইটি কারখানাকে চার লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের ভ্রাম্যমান আদালত।’

মঙ্গলবার (২১ জুলাই) র‍্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেন।

সাজেদুল ইসলাম সজল জানান, র‌্যাব-৪ এর একটি দল নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। সোমবার (২০ জুলাই) দুপুরে ও বিকালে ঢাকা জেলার সাভার মডেল থানার গেন্ডা এলাকায় অনিক ফুড প্রোডাক্ট এর মালিক ইমরান হোসেন (৫৫), জেলা- ঢাকাকে অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল, কেমিক্যালযুক্ত রং এবং ডালডা ব্যবহার করে সেমাই তৈরির অপরাধে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, একই দিনে সাভার মডেল থানার মগমা পাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল ও কেমিক্যালযুক্ত রং ব্যবহার করে চানাচুর, বিস্কিট, নিমকি তৈরির অপরাধে রেবা রাণী সাহা ফুড প্রোডাক্ট এর তত্ত্বাবধায়ক দুলাল সাহাকে (৩৮) এক লাখ- টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উভয় কারখানার অস্বাস্থ্যকর কাঁচামাল ধ্বংস করা হয় বলেও জানান সাজেদুল।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে জামায়াতের ৫৮ নেতাকর্মী গ্রেফতার : উদ্ধার ৮টি ককটেল

পাঁচ ওয়াক্ত নামাজে উৎসাহ দিতে মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ, পুরস্কার সাইকেল

স্পিডগান হাতে ‘অন্ধ’ আইন প্রয়োগ! প্রমাণ ছাড়াই ৫ হাজার টাকার মামলা, ঈদের দিনেও চালক বঞ্চিত ন্যায়বিচার থেকে

রূপনগরে অপহরণ চক্রের দৌরাত্ম্য: রাস্তায় তুলে রাতভর নির্যাতন, বিকাশে আদায় সাড়ে তিন লাখ টাকা, আটক ৩

বিমান বাহিনীর কমান্ডারের স্ত্রী’কে হত্যার মুলহোতা মিলন গ্রেফতার

রূপনগরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড: আগুনে পুড়ল একাধিক ভবন, নিহত ১৬, আহত ২

রংপুর মেডিকেলে অভিজ্ঞ ডাক্তার নার্সদের অভাব চলে রোগিদের হয়রানি

কোপা আমেরিকা ও ইউরো কাপে জুয়া

মিরপুরে বালুর ব্যবসা নিয়ন্ত্রনে দুগ্রুপের সংঘর্ষ

শিক্ষাকে ব্যবসা নয়, সেবায় রূপান্তর করতে হবে: আমিনুল হক