সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কুঁদঘাটে তৃণমূল নেতার দাদাগিরি, অটোচালকদের উপর হামলা ভাংচুর

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ১৪, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ণ

কুঁদঘাটে তৃণমূল নেতার দাদাগিরি’ দলবল নিয়ে অটোচালকদের উপর হামলা ভাংচুর।

ডেস্ক রিপোর্ট:

কুঁদঘাটে ‘দাদাগিরি’র অভিযোগ উঠল তৃণমূলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। অভিযোগ, শনিবার রাতে স্থানীয় অটোচালকদের উপর হামলা চালান তিনি। ভাঙচুর করা হয় অটো।

কোলকতার কুঁদঘাটে দাদাগিরি’র অভিযোগ উঠে তৃণমূলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। গত শনিবার রাতে স্থানীয় অটোচালকদের উপর হামলা চালান তিনি। ভাঙচুর করা হয় অটো। এক অটোচালকের মাথা ফাটিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। তা নিয়ে রবিবার সকাল থেকেই উত্তেজনা কুঁদঘাটে। এর জেরে আপাতত অটো পরিষেবা বন্ধ রেখেছেন অটোচালকেরা। পুলিশ গিয়েছে ঘটনাস্থলে।

স্থানীয় সূত্রে খবর, ১১৬ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন অটোচালকেরা। তাঁদের অভিযোগ, শনিবার রাত ৩টে নাগাদ তাঁদের উপর হামলা চালান ওই শাসক নেতা ও তাঁর দলবল। অটোতেও ভাঙচুর চালানো হয়েছে। উল্টে দেওয়া হয়েছে দু’টি অটো। অটোচালকদের দাবি, অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, হামলার ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু তৎক্ষণাৎ কোনও পদক্ষেপ নেয়নি। এক অটোচালকের কথায়, পুলিশ তো প্রায়ই এই এলাকায় টহল দেয়। কিন্তু এই ঘটনার পর আর পুলিশের দেখা মিলছে না।’’ স্থানীয় কাউন্সিলর কেন ঘটনাস্থলে এলেন না, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অটোচালকেরা।
সুত্র: আনন্দন বাজার

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মটরসাইকেল নছিমন সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত

বিএনপি নেতা সালাউদ্দীনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ছাত্রহত্যার আসামি ছিনিয়ে নেওয়ার নেপথ্যে বিএনপি নেতা:গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!

ধর্ষণের হুমকি দেয় আমাকে: মিথিলা

প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরই ছাত্রলীগের হামলা

মিরপুরে আগুনে ভস্মিভূত বস্তিবাসীর মাঝে খাবার বিতরণ করে “গ্রীণ বিডি বন্ধু মহল”

গোপালগঞ্জের পোলার বিয়ে হ্যাটট্রিক-রান্না না করায় বছরে বছরে নতুন বউ!

বাঙলা কলেজস্থ ফরিদপুর জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

বিশ্বনাথের সাথে আমার আত্মার সম্পর্ক, নাসির উদ্দিন খান

পালকি শিল্পি গোষ্ঠির অনুষ্ঠানে প্রধান অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী ইব্রাহীম খলিল মজুমদার