মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সিরাজগঞ্জে মাদক কারবারিসহ ট্রাক আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ১৪, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ

শামীম শেখ:

র‌্যাব ১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার।

র‌্যাব-১২, মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়কের দিকনির্দেশনায় ৮ নভেম্বর ২০২৩ইং তারিখ সকাল ১১.৫০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন সিরাজগঞ্জ টু পাবনা মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৬ বোতল ফেন্সিডিল ও ৩২.১৭০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোনসহ ১টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ রায়হান আলী (২৩), পিতা-মোঃ ইদ্রিস আলী, সাং-বালিয়ারপুর, থানা-সাভার, জেলা-ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক বলেন, এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে ৪ বছরের শিশুকে পেটে গ্যাস ভরে নৃশংস হত্যা!

পাপিয়ার চেয়েও ভয়ংকর বহুরূপী সাথী আক্তার

গাজীপুরে ডায়মন্ড লাইফ ইন্সুইরেন্সে চাকরির নামে প্রতারণা: নিঃস্ব হচ্ছেন চাকরি প্রত্যাশীরা

রূপনগরে অপহরণ চক্রের দৌরাত্ম্য: রাস্তায় তুলে রাতভর নির্যাতন, বিকাশে আদায় সাড়ে তিন লাখ টাকা, আটক ৩

বাউনিয়াবাদ খাল ভূমি দস্যুদের দখলে, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

ফাঁসিবাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হোন, সেনাবাহিনী নিরপেক্ষ থাকুক: বিএনপি”

দুঃখের কান্না ধরে রাখতে পারেননি চিত্রনায়ক সোহেল রানা: বীর মুক্তিযোদ্ধাদের জন্য হাসপাতালেও ঠাঁই নেই!”

জাল ভিসা প্রতারক চক্রের মূল হোতা সিদ্দিক বিশ্বাস আটক

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

কোটিপতি স্কুলে কোটি টাকার অনুদান, গরিবের প্রাণ গেলে মেলে কি এমন সহানুভূতি?