সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ঢাকা পশ্চিম ছাত্রদলের ৯টি থানা ও কলেজ কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ২৮, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

রাজু আহমেদ | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ পাঁচটি কলেজ ও চারটি থানার কমিটির ওপর ২০২২ সালের জুলাই মাসে জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাসিম সিদ্দিকী সোহেল সংগঠনের সাংগঠনিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে স্থগিতাদেশ প্রত্যাহারের সুপারিশ করেন। তার প্রস্তাবের ভিত্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাহিদ উদ্দীন নাহিদ ২৭ এপ্রিল ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে স্থগিতাদেশ প্রত্যাহারের নির্দেশনা প্রদান করেন।

এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম জানান, স্থগিতাদেশ প্রত্যাহারের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে কেন্দ্রীয় সংসদ আশাবাদী।

এদিকে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন সাংবাদিকদের উদ্দেশে এক বিবৃতিতে বলেন,
“আসসালামু আলাইকুম। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে আপনাদের সৎ, সাহসী এবং প্রতিবাদী সাংবাদিকতা অপরিহার্য। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের ইউনিটসমূহের স্থগিতাদেশ প্রত্যাহারের এই ইতিবাচক পদক্ষেপের সংবাদটি গণমাধ্যমে প্রচারের জন্য আমরা অনুরোধ জানাই।”

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

করোনা মহামারীতে মানুষের পাশে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ

কুমিল্লায় লুঙ্গি আলমসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মিরপুরে কিশোর গ্যাংয়ের দা-চুরি-ইটের হামলায় রক্তাক্ত ১৭ বছরের সিফাত

সন্ত্রাসী হামলায় নিহত যুবলীগ নেতা রাসেল মোল্লার দাফন সম্পন্ন

রাজধানীতে সাইবার অপরাধী আটক

ইলিয়াস মোল্লার বাসায় গভীর রাতে পুলিশের অভিযান

পল্লবী-রূপনগরে নেতৃত্ব শূন্যতা, পূর্ণাঙ্গ কমিটি কবে? তৃণমূলে বাড়ছে জল্পনা

বাংলাদেশ প্রতিদিন’ ও ‘কালের কণ্ঠ’ থেকে ছিটকে পড়ে-জীবন থেকেও বিদায় নিলেন দুই সাহসী সাংবাদিক

সিংড়ায় কোরবানি ঈদের আনন্দ নেই ৮ শতাধিক কিন্ডার গার্ডেন স্কুল শিক্ষকের

গাজীপুরে রাজেন্দ্র ইকো রিসোর্টে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ম্যানেজার সাজিকুল ইসলাম