সোমবার , ৫ অক্টোবর ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জয়পুরহাটে শিশু ধর্ষণের শিকার: পুলিশের হাতে ধর্ষক গ্রেফতার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ৫, ২০২০ ১১:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/ জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট সদর এলাকায় ১২ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। মাত্র ৬ বছর বয়সে বাবার মৃত্যুর পর বাকপ্রতিবন্ধী মায়ের সঙ্গে নানীর বাড়িতে থাকতো ১১ বছর বয়সের ওই শিশুটি।

রোববার (০৪ অক্টোবর) বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে গেলে শিশুটিকে প্রতিবেশী ফারুক হোসেন ৫০ টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ধর্ষণকারী ফারুক। পরে মেয়েটিকে উদ্ধার করে জয়পুরহাট সদর আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: সাইফুল ইসলাম বলেন, ১১ বছরের শিশুটি হাসপাতালে ভর্তি আছে তার চিকিৎসা চলছে।

ঘটনার পরই ট্রিপল নাইনে কল পেয়ে ফারুক হোসেনকে গ্রেফতার করে বলে জানান জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জয়পুরহাটে নারী ও শিশুসহ ৮ জন ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ৩৩ জন নারী ও শিশু বিভিন্নভাবে শ্লীলতাহানির শিকার হয়েছে।

অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জয়পুরহাট সচেতন নাগরিকবৃন্দরা। লোক দেখানো শাসন নয়, আইনের কঠোর ভুমিকায় শাস্তি নিশ্চিত হলে এ দশা থেকে মুক্তি পাওয়া যাবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে যুবদল কর্মীকে কুপিয়েছে স্বেচ্ছাসেবকলীগ নেতা

উচ্ছেদের ঘোষণা কাগজে-কলমে, দখলদারদের দাপটে বহাল দুয়ারীপাড়া বাজার!

খুলনায় ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ-আত্মসাতের মামলা

হাসপাতালে মৃত মায়ের বুকে শিশু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

ফেসবুকে সম্পর্ক, রাজি না হলে ব্লাকমেইল

১৭ বছরে স্বৈরাচারের নির্যাতন ভূলে যাবার সুযোগ নেই : আমিনুল হক

পল্লবীতে অটোরিকশা চালককে পিটালেন বাইক চালক ও তার স্ত্রী

প্রতারক স্বামী, শিক্ষিকা স্ত্রী : মিরপুরে প্রতারণার ভয়ঙ্কর চক্রের হদিস

বিমান বন্দরে এপিবিএনের অফিস দখল, এভসেকের বিরুদ্ধে থানায় জিডি

“অপরাধ নয়, আদর্শে রাজনীতি—ঢাকা মহানগর পশ্চিমে রবিন খানের জয়যাত্রা”