সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে অটোরিকশা চালককে পিটালেন বাইক চালক ও তার স্ত্রী

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ২৪, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

রাজু আহমেদ: প্রকাশ, ২৪ মার্চ ২০২৫

ঢাকা, পল্লবী: রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ডের কমিউনিটি সেন্টারের সামনে মূল সড়কে প্রকাশ্যে এক অটোরিকশা চালককে মারধর করার ঘটনা ঘটেছে। এক বাইক চালক ও তার স্ত্রী প্রকাশ্যে ওই রিকশাচালককে হেলমেট দিয়ে আঘাত করেন এবং শার্টের কলার ধরে টেনে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে থাকা চারজনের মধ্যে হেলমেট ছিলো শুধু চালকের মাথায়। একজন পথচারী তাদের এক বাইকে চারজন চড়া ও হেলমেট না থাকা নিয়ে প্রশ্ন করলে বাইক চালকের স্ত্রী ক্ষিপ্ত হয়ে যান। তিনি রাগত স্বরে বলেন, “আপনাকে আইন শিখাতে বলেছি? নিজের কাজে যান। আইচে দালালি করতে আইন শিখাতে।” এই ধরণের ব্যবহার উপস্থিত জনতাকে বিস্মিত করে।

অটোরিকশা চালক বারবার ক্ষমা চেয়ে পায়ে ধরে অনুরোধ করেন এবং পুরনো জুতার নতুন দাম দিতে চান। তবুও, বাইক চালক ও তার স্ত্রী মারধর থামাননি। তাদের এই আচরণ দেখে উপস্থিত জনতা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং বাইক চালককে অনুরোধ করেন মারধর বন্ধ করতে।

এদিকে, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ওই নারী অসভ্য ভাষায় ভিডিও ধারনকারীদের গালমন্দ করেন। এমনকি রিকশাচালকের প্রতি অব্যাহত আক্রমণ চলতেই থাকে, যা আইন নিজের হাতে তুলে নেওয়ার স্পষ্ট নজির।

আইনের প্রশ্ন: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছাড়াই এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা সঙ্গতিপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন উপস্থিত সাধারণ জনগণ। পুলিশের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মামলা বা অভিযোগ: এই ঘটনার বিষয়ে কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।

বিশেষজ্ঞদের মতামত: আইন বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া উচিত। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবী থানা বিএনপিতে নতুন উদ্যোগ: সৈয়দা মিলি যাকারিয়া চৌধুরী যুগ্ম আহ্বায়ক হিসেবে নিযুক্ত!

সুনামগঞ্জ-৫ আসনে ট্রাক প্রতীকের পক্ষে জনতার ঢল—টেটিয়ারচর বাজারে আলী আসগরের শক্তি প্রদর্শন

ডিবির হাতে গ্রেফতার প্রজাপতি পরিবহনের এমডি-রফিকুল ইসলাম

বাউনিয়াবাধে আধা কেজি গাজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

পূর্ণাঙ্গ কমিটি না পেলে কাফন মিছিল: নয়াপল্টনে বিক্ষোভে ফেটে পড়লেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে: যুবদল নেতা নয়ন

“উপদেষ্টার নির্দেশনা ছাড়া কোনো পিএস দূর্নীতি করার সাহস পায় না”- আমিনুল হক

হাবিব তাড়াশীর ‘এ বেদনার ব্যাকরণ নেই’ নাটক মঞ্চায়িত

অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে মুসলিম এইড ইউকে বাংলাদেশ’র মাংস বিতরণ

মিরপুরে জাতির পিতার শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত