শনিবার , ২২ আগস্ট ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আশুলিয়ায় ভুয়া টিভি ও পত্রিকার সাংবাদিক নিয়োগ বানিজ্যে: আটক-৮

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ২২, ২০২০ ১:০৫ পূর্বাহ্ণ

আশুলিয়ায় ভুয়া টিভি ও পত্রিকার সাংবাদিক নিয়োগ বানিজ্যে: আটক-৮

বাংলাদেশ একাত্তর.কম / উজ্জ্বল বেপারী     

ভুয়া টিভি চ্যানেল ও ভুয়া পত্রিকার সাংবাদিক প্রতিনিধি নিয়োগের নামে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪।

আটকরা হলেন— রমজান আলী রাজু (৪৯), ইউনুছ আলী (৫১), কাজী শিলন (৩৫), আশরাফুল আলম (৫২), আলামীন হোসেন (২২), রফিকুল ইসলাম (৫০), সোহাগ কবির (২২) ও এবি এম মাহবুবুর রহমান (৫০)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ভুয়া প্রতিষ্ঠানের ৮টি সাদা রঙের টি-শার্ট, ১টি ডিজিটাল ব্যানার, ২৫ পাতার এসডি সিকিউরিটির জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, ২টি ওয়াকিটকি, ১৫টি কার্ড ঝুলানোর ফিতা ও আইডি কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, চক্রটি ফেসবুকে ‘এসডি টিভি’ নামে নিবন্ধন বা ওয়েবসাইটবিহীন ভুয়া চ্যানেল ও ‘দৈনিক জয় সংবাদ’ নামে ভুয়া পত্রিকার জেলা সাংবাদিক প্রতিনিধি নিয়োগের কথা বলে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব কর্মকর্তা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

রূপনগরে চোরাকারবারি ৪ সদস্য গ্রেফতার, ৫ টি সিএনজি গাড়ী উদ্ধার

ঢাকা–১৬ আসনে জামায়াত প্রার্থীর জনভিত্তি কোথায়?

জাফর ইকবালের “দিশা”

ছাত্রলীগের সভাপতি মিঠু সহ ৭ নেতাদের বিরুদ্ধে চুরি ও ভাংচুরের মামলা

কটিয়াদীতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে রাজমিস্ত্রী আহত: ফায়ার সার্ভিসের অভিযানে প্রাণে রক্ষা, ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টরের বিরুদ্ধে ১০ কোটি টাকা জরিমানার দাবি

মিরপুরে মাদকসহ তিনজন আটক

রূপনগরে আবারও বিদ্যুতের খুঁটিতে আগুন! আতংকে এলাকাবাসী

খুলনায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি বিভাগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক

ছাত্র হত্যা মামলায় মিরপুর জেনারেল হাসপাতালের মালিক হানিফ গ্রেপ্তার

ভালো শিক্ষার্থী হওয়ার চেয়ে ভালো মানুষ হও‍য়া জরুরি : অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম