শুক্রবার , ১২ জানুয়ারি ২০১৮ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ব্যাটে নয়, অন্য যেভাবে বিশ্বকে চমকে দিয়েছিলেন দ্রাবিড় অনলাইন ডেস্ক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ১২, ২০১৮ ৪:০৪ অপরাহ্ণ

বিদেশের মাটিতে ভারতীয় ব্যাটিং যখনই বিপর্যয়ের মুখে পড়েছে, অবধারিত একজনের ছবিই ভেসে উঠেছে ক্রিকেটপ্রেমীদের মনে। ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। তবে দ্রাবিড় শুধু ক্রিকেটে নয়, একাধিকবার বিশ্ববাসীকে চমকে দিয়েছেন অন্য অনেক কাজেও।

কিছুদিন আগে খবরের শিরোনামে আসেন রাহুল দ্রাবিড়। এবার কোনও সেঞ্চুরি নয়। ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডক্টরেট দিতে চেয়েছিলেন। কিন্তু সবিনয়ে তা প্রত্যাখ্যান করেন দ্রাবিড়। জানিয়ে দেন, তিনি তার যোগ্য নন। যথোপযুক্ত ব্যক্তির হাতেই বরং তা উঠুক।

সন্তানকে নিয়ে গিয়েছিলেন বিজ্ঞানমেলার এক প্রদর্শনীতে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার। ভিভিআইপি যাকে বলে। কিন্তু নির্বিকার দ্রাবিড় দাঁড়িয়ে আছেন আর পাঁচজনের সঙ্গে মেলার লাইনেই। কোনও অহংকার নেই। তিনি নিজে জানেন, নিজ দেশে তার অবস্থান কোথায়। কিন্তু শিশুদের মধ্যে সে ভিআইপি মানসিকতা ছড়িয়ে যাক, চান না দ্রাবিড়।

দ্রাবিড়কে দেখে অনেকর মনে হয় না যে তিনি বেশ মজার মানুষও। বন্ধু শচীনকে নকল করতেও শোনা গিয়েছিল তাকে। বিদেশি খেলোয়াড়দের আসলে ক্রিকেটের সহযোদ্ধাই ভাবতেন দ্রাবিড়। কেভিন পিটারসেনকে ব্যাটিং নিয়ে বহু পরামর্শ দিয়েছিলেন। এক ঝটকায় বদলে গিয়েছিল পিটারসেনের ক্যারিয়ার। পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ হাফিজের সঙ্গে সেলফি তুলতেও তাই তিনি দ্বিধা করেননি।

এই বৈচিত্রের নামই দ্রাবিড়। স্টাইলে তিনি অর্থোডক্স নন, আসলে ক্লাসিক। জীবনেও সেই একই মেজাজ। জন্মদিনের আগে সবথেকে বড় উপহার বোধহয় পেয়েছেন ছেলের থেকে। স্কুল লেভেলে সেঞ্চুরি করেছে দ্রাবিড়ের ছেলে। তা দেখে মুগ্ধ ভারতবাসী।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রভাবশালী দুই সহোদরের অত্যাচারে দিশেহারা বিশ্বম্ভরপুর বাসী!

পল্লবীতে দিনরাত লাখ টাকার জুয়ার আসর-সেনা ও পুলিশের অভিযানেও থামেনি বোর্ড

ভোরের সড়কে জ্যাম, সমাধানে ট্রাফিক শিক্ষার্থীদের কার্যকরভাবে কাজে লাগানোর প্রস্তাব

প্রত্যেকটি গুলি ও রক্তের হিসেব নেয়া হবে : আমিনুল হক

মিরপুরে বিপুল পরিমান মাদকসহ দুই জন গ্রেফতার

মিরপুরে পুলিশ সদস্য ইয়াবাসহ আটক

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা: র‌্যাবের অভিযানে দুই শুটার গ্রেফতার, উদ্ধার বিদেশি রিভলবার

মিরপুরে বিএনপি-আওয়ামী লীগ ও শীর্ষ সন্ত্রাসীদের চাদা না দেওয়ায় মার্কেটে হামলা

আশুলিয়ায় ১৪ জুয়ারী আটক

সুনামগঞ্জ-৫ আসনে ট্রাক প্রতীকের পক্ষে জনতার ঢল—টেটিয়ারচর বাজারে আলী আসগরের শক্তি প্রদর্শন