রবিবার , ২৪ নভেম্বর ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ক্যান্সারে আক্রান্ত এন্ড্রু কিশোরের চিকিৎসায় প্রয়োজন ২ কোটি টাকা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ২৪, ২০১৯ ৬:০৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তিনি।

জানা গেছে, কয়েক মাস আগে থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং দেশেই চিকিৎসা গ্রহণ করছিলেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী। পরে ডাক্তারদের পরামর্শে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে তার চিকিৎসা শুরু হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর দুই মাস পেরিয়ে গেছে। কিংবদন্তি এ গায়কের চিকিৎসার সময় বেড়ে গেছে। বেড়েছে খরচও।

এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস জানান, এ পর্যন্ত তার ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে এবং আগামী ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হবে এবং আরও ৩টি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি দেওয়া হবে। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, এ চিকিৎসা আরও প্রায় আড়াই থেকে তিনমাস চলবে।

সংগীত পরিচালক ফরিদ আহমেদ রবিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘আজ সকালে এন্ড্রু কিশোর দা’র সঙ্গে আমার কথা হয়েছে। ভেঙে পড়েছেন তিনি। অনেক আবেগী হয়ে গেছেন। জানলাম তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় দুই কোটি টাকা। খ্যাতিমান এই শিল্পীর এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ানো প্রয়োজন। এরই মধ্যে প্রবাসীরা তাকে সহযোগিতার জন্য ফান্ড করেছে। আশা করবো দেশের মানুষও তার পাশে দাঁড়াবেন। তাকে আমরা হারাতে চাই না।’

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে চোরাই মোবাইল মার্কেটে র‌্যাবের হানা- আটক-৭

গার্ডিয়ান নার্সিং কোচিং সেন্টারের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ

আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’—মিরপুরে চার সন্তানের মায়ের লাশ নিয়ে থানায় অবস্থান, জনতার ঘেরাও

দেশজুড়ে সজাগ ছাত্র-জনতা: নিরাপত্তায় পাশে সাধারণ মানুষ

সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি: পল্লবীতে সন্ত্রাসীদের প্রকাশ্য ভয়ভীতি

বিএনপি জনতার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় : আমিনুল হক

সাভারে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

পরিবেশ রক্ষায় ঐক্যের ডাক: কফিলউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ বার্তা

দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

অকার্যকর পদ্ধতি বাদ দিতে সমাজ কল্যান মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান; ব্যারিস্টার ফুয়াদ