শুক্রবার , ১২ জুলাই ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চিরনিদ্রায় শায়িত হলেন এমপি শাওনের বাবা হাজী নুরুল ইসলাম

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ১২, ২০১৯ ৬:০২ অপরাহ্ণ
চিরনিদ্রায় শায়িত হলেন এমপি শাওনের বাবা হাজী নুরুল ইসলাম

এম এ হান্নান, ভোলা প্রতিনিধিঃ
ভোলা-৩ আসনের এমপি ও রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের বাবা শিক্ষানুরাগী নুরুল ইসলাম চৌধুরীর তৃতীয় জানাযার নামাজে মুসলধারে বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিদের ঢল নামে।

শুক্রবার জুমাবাদ লালমোহন হাই স্কুল মাঠে এ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযায় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, সাবেক এমপি মেজর (অবঃ) জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া জানাযায় ঢাকা থেকে মোবাইল কনফারেন্সে সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বক্তব্য রাখেন। তিনি এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের বাবা নুরুল ইসলাম চৌধুরীর উদ্দেশ্য করে বলেন, ভালো মানুষ সবসময় শ্রদ্ধার পাত্র হন। ভালো মানুষের প্রয়োজন আছে।

বুধবার ভোর ৪টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেণ এমপি শাওনের বাবা হাজী নুরুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা মগবাজার মধুবাগ স্কুল মাঠে প্রথম জানাযা এবং সাড়ে ১০টায় বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

পরে লালমোহনের উদ্দেশ্যে নিয়ে আসা হলে শুক্রবার জুমাবাদ তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও সহযোগী তৈয়বসহ ০৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

বিদেশিরা ফেসবুকের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়! গ্রেফতার-৯

পিএনসি’র উদ্যোগে নারীদের স্বাস্থ্য সেবায় বিনামূল্যে সেনেটারী নেপকিন বিতরণ

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

মিরপুরে আগুনে ভস্মিভূত বস্তিবাসীর মাঝে খাবার বিতরণ করে “গ্রীণ বিডি বন্ধু মহল”

বেগম খালেদা জিয়ার মুখ দিয়ে রক্তপাত হচ্ছে

ফুলগাজীতে ইভটি’জিং এর প্রতিবাদে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

ফুটপাতে প্রকাশ্যে চাদাবাজি কালে ২ জন গ্রেফতার

১৬ আসনে নির্বাচনী প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দীন রবিন

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে হেয় করা মানেই জাতিকে আঘাত: ছাত্রদল নেতা সুমন