সোমবার , ২৭ এপ্রিল ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে টেলিগ্রাম গ্রুপে পর্নোগ্রাফি ব্যবসা, যুবক গ্রেফতার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ২৭, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ

ডিবির অভিযানে তিনটি মোবাইল ও একাধিক সিম জব্দ; অনলাইনে অর্থের বিনিময়ে কনটেন্ট বিক্রির অভিযোগে মামলা দায়ের

বাংলাদেশ একাত্তর ডটকম:  সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রাজধানীর মিরপুরে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের অভিযোগে জাহিদ হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর মিরপুর বিভাগ।

রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মিরপুর থানাধীন পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—ওই এলাকায় ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসা থেকে পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া ও সরবরাহ করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাহিদ হোসেনকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে পর্নোগ্রাফি ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে ও তার সহযোগীরা মোবাইল ফোন এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি কনটেন্ট বিক্রয় ও বিতরণ করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে যুবলীগ নেতার কিশোর গ্যাং লিডার ছেলেসহ গ্রেফতার: ৯

রূপনগরে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

৩ আগস্ট শাহবাগে ছাত্রদলের ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগ দিন: মীর ইমরান হোসেন মিথুনের আহ্বান

ফু-ওয়াং ফুডসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও তার কন্যাদের বিরুদ্ধে ৭০ কোটি টাকার জালিয়াতির মামলা

ইয়াবাসহ চিহ্নিত ২ মাদক ব্যাবসয়ী গ্রেফতার

শাহবাগে ককটেল ছুঁড়ে পালানো সেই ছাত্রলীগ কর্মী মিরপুরে ছাত্রদলের হাতে আটক

বিষাক্ত ধোঁয়ায় প্রান যেন ওষ্ঠাগত

ষড়যন্ত্রের জাল ভেদ করে নির্দোষ প্রমাণিত জামাল হোসেন রানা, স্বপদে বহাল

বিএনপিতে হাইব্রিড দখলদার: যুবদল নেতার বিস্ফোরণ”

ঢাকা-১৪ আসনে এলডিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. সোহেল রানা