রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৩ আগস্ট শাহবাগে ছাত্রদলের ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগ দিন: মীর ইমরান হোসেন মিথুনের আহ্বান

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ৩, ২০২৫ ৩:২৬ পূর্বাহ্ণ

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের মহাসমাবেশে অংশ নিতে পল্লবীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের ঢল নামবে

রাজু আহমেদ | ৩ আগস্ট ২০২৫:

রাত পোহালে ৩ আগস্ট (রবিবার) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত এই সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে জানা গেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর  ইমরান হোসেন মিথুন  এক বিবৃতিতে বলেন, “রাত পোহালেই গণ-অভ্যুত্থানের সেই ঐতিহাসিক দিনে সবাইকে ছাত্রদলের ছাত্র সমাবেশে যোগ দিতে আহ্বান জানাই।” তিনি আরও জানান, পল্লবীসহ ঢাকা মহানগরের প্রতিটি থানা এবং ওয়ার্ড থেকে ছাত্রদলের বিশাল মিছিল শাহবাগে যোগ দেবে।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার পাশাপাশি সারাদেশের জেলা, উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ইউনিট থেকেও নেতাকর্মীরা সমাবেশে অংশ নিতে ইতোমধ্যেই রাজধানীতে আসতে শুরু করেছেন।

ছাত্রদল নেতারা জানান, সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতেই এই ছাত্র সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশ সফল করতে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন এবং শাহবাগ এলাকাকে জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তারা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে ছুরিকাঘাতে যুবক নিহত

অটিস্টিক শিশুরা ‘বোঝা নয়’ আমাদেরই সন্তান: আমিনুল হক

রংপুর মেডিকেলে অভিজ্ঞ ডাক্তার নার্সদের অভাব চলে রোগিদের হয়রানি

কালশী গণহত্যার একমাত্র জীবিত সদস্য ফারজানার দায়িত্ব নিলেন: আমিনুল হক

বেতন বকেয়া, মিরপুর-১১ অবরোধ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির বৈঠক: গণতন্ত্রের পথে নতুন সমীকরণ

আশিকুর রহমান আশিক, পল্লবীর রাজপথে অদম্য এক সংগ্রামী নেতৃত্ব

জনগণের দূর্ভোগে জড়িত থাকলে নেতাকর্মীর বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে: আমিনুল হক

দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকায় নিয়োগ পেলেন আজিজুল ইসলাম

বিএনপি নেতা সালাউদ্দীনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল