শনিবার , ৭ মার্চ ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

উলপুর বাজারে ডিসিআর ছাড়াই অবৈধ ঘর নির্মাণের হিড়িক: নীরব ভূমি অফিস, হুমকির মুখে সাংবাদিকরা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ৭, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ

সরকারি জমিতে পাকা–আধাপাকা দোকান নির্মাণের অভিযোগ; তসিলদারের রহস্যময় নীরবতা, অফিস সহকারীর অসহযোগিতা—জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের

প্রতিবেদক; মনোয়ার হোসেন রাজু

​গোপালগঞ্জের সদর উপজেলার উলপুর বাজারে সরকারি আইন অমান্য করে ভূমি অফিসের ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রিসিট) ছাড়াই অবৈধভাবে দোকান ঘর নির্মাণের মহোৎসব চলছে। অভিযোগ উঠেছে, স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই অবৈধ দখলদারিত্ব চললেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব রয়েছে।
তসিলদারের রহস্যময় ভূমিকা: সরেজমিনে গিয়ে দেখা যায়, উলপুর বাজারের গুরুত্বপূর্ণ সরকারি জমিতে কোনো প্রকার বৈধ কাগজপত্র বা ডিসিআর ছাড়াই পাকা ও আধা-পাকা স্থাপনা নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। এ বিষয়ে উলপুর ইউনিয়ন ভূমি অফিসের তসিলদারের কাছে জানতে চাওয়া হলে তিনি চরম অসহযোগিতা প্রদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কাছে এই বিষয় নিয়ে কেন আসছেন? আমি এই বিষয়ে মুখ খুলতে রাজি না। আমি দেখেও কিছু দেখি না।”

​পরবর্তীতে তাকে জবানবন্দী দিতে অনুরোধ করা হলেও তিনি সরাসরি তা প্রত্যাখ্যান করেন। তসিলদারের এমন রহস্যময় আচরণে স্থানীয়দের মনে প্রশ্ন জেগেছে—তবে কি তার পকেটেই যাচ্ছে অবৈধ দোকানপাটের ‘রমরমা’ বাণিজ্যের টাকা?
অফিস সহকারীর বিরূপ আচরণ: বিষয়টি নিয়ে ভূমি অফিসের অফিস সহকারী মহসিন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনিও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, “আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। আপনারা নিউজ করে দেন, আমাকে ডিস্টার্ব করছেন কেন?” সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও জনগুরুত্বপূর্ণ বিষয়ে তার এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও ক্ষোভ প্রকাশের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সাংবাদিকদের হুমকি: এদিকে অবৈধভাবে নির্মাণাধীন দোকানের মালিকদের সাথে কথা বলতে গেলে তারা সাংবাদিকদের ওপর চড়াও হন। কোনো প্রকার বৈধ কাগজপত্র দেখাতে না পেরে উল্টো তারা হুমকি দিয়ে বলেন, “আমি কাজ করছি, পারলে ঠেকান।” দখলদারদের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের পেছনে ভূমি অফিসের মৌন সমর্থন রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

জনমনে প্রশ্ন: সজরকারি জমি রক্ষায় যেখানে ভূমি অফিসের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখার কথা, সেখানে তাদের এমন “দেখেও না দেখার ভান” সরকারি সম্পদ লুটপাটে সহায়তা করার সামিল। উলপুর বাজারের সাধারণ ব্যবসায়ীরা দ্রুত জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ হয় এবং জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবগঠিত কমিটির শপথ

রংপুর মেডিকেলে অভিজ্ঞ ডাক্তার নার্সদের অভাব চলে রোগিদের হয়রানি

ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক

পদবন্চিত নেতাদের রবিবারের অনশন কর্মসূচি স্থগিত

ভালো শিক্ষার্থী হওয়ার চেয়ে ভালো মানুষ হও‍য়া জরুরি : অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম

উলপুর বাজারে ডিসিআর ছাড়াই অবৈধ ঘর নির্মাণের হিড়িক: নীরব ভূমি অফিস, হুমকির মুখে সাংবাদিকরা

গ্রামীণফোনের দুর্বল নেটওয়ার্ক- ফোর-জির যুগেও নেই টু-জি

ওয়ান ইলেভেন ও স্বৈরাচারের প্রেতাত্মারা সরকারকে ঘিরে ধরেছে: ডা. জাহিদ হোসেন

জাহাঙ্গীর ভাইয়ের সবচেয়ে বড় শত্রু তাঁর জনপ্রিয়তা”, বিএনপি নেতা আবু সিদ্দিকের ফেসবুক পোস্টে তোলপাড়

মিরপুরে ওরা মাথায় পিস্তল ঠেকিয়ে লুট করে