মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

২০ রমজানে এতিম ও অসহায়দের পাশে জনছায়া ফাউন্ডেশন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ৩, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ণ

জাকাত–ফিতরা ও খাদ্যসামগ্রী বিতরণে অংশ নিতে আহ্বান, পল্লবী ও রূপনগরের সুবিধাবঞ্চিত পরিবার পাবে ১৫ দিনের খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার ৩ মার্চ ২০২৬

রমজান মাসকে সামনে রেখে এতিম ও অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে জনছায়া ফাউন্ডেশন। সংগঠনটি জানিয়েছে, আগামী ২০ রমজানে পল্লবী ও রূপনগর এলাকার সুবিধাবঞ্চিত এতিম পরিবারের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, রমজান শুধু সংযমের মাস নয়, এটি দায়িত্ববোধেরও সময়। সমাজের অনেক পরিবার রয়েছে যারা কারও কাছে সাহায্য চান না, কিন্তু নীরবে কষ্ট সহ্য করেন। বিশেষ করে এতিম শিশুদের পরিবারগুলো ঈদের আগে খাদ্য সংকটে পড়েন। তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।

জনছায়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা প্রতিবছর মাঠপর্যায়ে যাচাই-বাছাই করে প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারের তালিকা প্রস্তুত করেন। লক্ষ্য থাকে অন্তত ১৫ দিনের খাবারের ব্যবস্থা করে দেওয়া, যাতে ঈদের আগের দিনগুলো ক্ষুধা ও অনিশ্চয়তায় না কাটে।

সংগঠনটি জানায়, ব্যস্ততার কারণে অনেকে নিজে গিয়ে জাকাত বা ফিতরা পৌঁছে দিতে পারেন না। তারা চাইলে জনছায়া ফাউন্ডেশনের মাধ্যমে তা বিতরণ করতে পারেন। এছাড়া কেউ চাইলে নিজে খাদ্যসামগ্রী কিনে সরাসরি উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশ নিতে পারবেন। বিকাশ ও নগদের মাধ্যমেও সহায়তা পাঠানোর সুযোগ রয়েছে।

গত ১৩ বছর ধরে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে জনছায়া সংগঠনটি। এবারের রমজানেও তারা চায়, সমাজের হৃদয়বান মানুষ এগিয়ে এসে এতিম ও অসহায় পরিবারের ঈদের আনন্দ ভাগাভাগি করুক।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, “ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার ঘরে পৌঁছে

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বাঙলা ক‌লেজে ছাত্রলীগের হামলার শিকার সাংবাদিক জাফরসহ দুজন

সত্যের জয় হলো ‘শেখ আলী আড্ডু’

লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে র‍্যাবের কড়া নজরদারি: মিরপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান

কোটি টাকার বিনিময়ে দুয়ারীপাড়া সড়কে ফের বসেছে দোকানপাট: সকালে উচ্ছেদ বিকালে যা-তাই

রাজধানীতে জাল সনদ প্রস্তুতকারী ৩ আটক

সন্ত্রাস দমনে ‘ডেভিল হান্ট’ অভিযান, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

পল্লবী পুরান থানা রোডে নকশা বহির্ভূত সাততলা ভবন: ঝুঁকিপূর্ণ লোহার সিঁড়ি ও ভবন থেকে পড়ে মৃত্যুফাঁদের শঙ্কা!

পল্লবীতে আমানের ওপর হেলমেট বাহিনীর হামলা

স্ত্রীর করা নির্যাতন মামলায় ছাত্রলীগ নেতার জামিন

রূপনগরের রাজু গাজী: “শীর্ষ সন্ত্রাসী” তকমার আড়ালে এক অবহেলিত রাজনৈতিক কর্মীর গল্প