বুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে গার্মেন্টস শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৩:০৩ পূর্বাহ্ণ

রাজধানীর মিরপুর সাড়ে এগারোটায় এমএম টাওয়ারে একটি গার্মেন্টস শোরুমে আগুন লাগে।

বাংলাদেশ একাত্তর :সংবাদ 

মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে বনলতা সুইস এমএম ভবনের দশতলার চতুর্থ তলায় থাকা কাপড়ের হোলসেল শোরুমে আগুনের সূত্রপাত হয়।

পল্লবী থানার উপপরিদর্শক তোহা জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে এবং হতাহতের ঝুঁকি এড়াতে এলাকায় সতর্কতা জারি করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, পল্লবী স্টেশন থেকে দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১২টা ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। শোরুমের ভেতরে বিপুল পরিমাণ কাপড় প্যাকেটজাত থাকায় আগুনের চেয়ে ধোঁয়া বেশি ছিল, ফলে কাজ করতে কিছুটা বেগ পেতে হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতি সীমিত, একটি ছোট কক্ষের ভেতরেই আগুন সীমাবদ্ধ ছিল এবং সেখানে থাকা কাপড় পুড়ে গেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

সেই গৃহকর্মী রেখা পুলিশের কব্জায়

১০ কোটি টাকার মেয়াদ উত্তীর্ন প্রসাধনী: চক্রের ৫ সদস্য গ্রেফতার

গোপালগঞ্জে পৌর-নির্বাচন উপলক্ষে ১০ প্রার্থীর আবেদন

রোহিঙ্গাদের পুনর্বাসনে জাতিসংঘের সহায়তা চেয়েছেন ড. মোহাম্মদ ইউনুস

মানব পাঁচারকারীর সদস্য আটক

জাতীয় পার্টির ইফতার আয়োজন পণ্ড, বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের প্রতিবাদ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেয়াল চিত্র ও আলপনা অংকন

সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

৬নং ওয়ার্ডে মানবিক কর্মকাণ্ডে আলোচনায় যুবদল নেতা মোঃ আরমান সোহেল

মিরপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দোকান দেখে মনে হয় সিটি করপোরেশনের অনুমোদিত