বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফুটবলের বিস্ময়কর বালক সোহানের পরিবারের পাশে বিএনপি নেতা আমিনুল হক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ৭, ২০২৫ ১১:১৯ অপরাহ্ণ

সোহানের ফুটবল ও শিক্ষাজীবনের দায়িত্ব নিলেন  তারেক রহমান।

চাঁদপুর: মো. জাকির হোসেন
বৃহস্পতিবার,৭ আগস্ট ২০২৫,

ফুটবলের ক্ষুদে বিস্ময় সাড়ে পাঁচ বছরের সোহানের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সহায়তা প্রদান করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সোহানের ফুটবল কৌশলের একটি ভিডিও, যা নজরে আসে তারেক রহমানের। ভিডিওটি দেখে তিনি আবেগাপ্লুত হন এবং দলীয় ক্রীড়া সম্পাদককে তাৎক্ষণিকভাবে শিশুটির খোঁজ নিতে বলেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় আমিনুল হক উপস্থিত হন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাড়ে পাঁচআনী গ্রামের সোহানদের বাড়িতে। সেখানে তিনি সোহানের বাবা মো. সোহেল প্রধানকে আর্থিক সহায়তা দেন এবং সোহানের জন্য উপহারস্বরূপ ফুটবল সামগ্রী তুলে দেন।

এ সময় আমিনুল হক জানান, “তারেক রহমান সোহানের ভিডিও দেখে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন। তিনি শুধু ফুটবলের খরচই বহন করছেন না, সোহানের শিক্ষাজীবন ও পরিবারের সম্মানজনক জীবনযাপনের জন্য নিয়মিত মাসিক সহায়তার ব্যবস্থাও করেছেন, যা প্রতি মাসের ৫ তারিখের মধ্যে পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, সোহানের বাবার ইচ্ছা অনুযায়ী ভবিষ্যতে সোহানকে বিকেএসপিতে ভর্তি করানোর জন্য দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।,

বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশে অসংখ্য প্রতিভাবান শিশু রয়েছে, যারা শুধুমাত্র অভাব আর অবহেলায় হারিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি দল নয়, প্রতিভার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি জেলা ও উপজেলায় বিকেএসপি প্রতিষ্ঠা করে ক্রীড়ানির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি ডা. সরকার মো. শামীম, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল এবং সাবেক ফুটবলার মেজবাহ উদ্দিন।,

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

রূপনগরে জুয়ার আসরে র‌্যাবের হানা: আট জুয়ারী আটক

বিএনপি জনতার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় : আমিনুল হক

হত্যা মামলা তদন্তাধীন, তারপরও ইন্সপেক্টর পদে পদন্নোতি

আশুলিয়ায় মাদক সহ গ্রেফতার:১

পীরগঞ্জে অগ্নিকান্ডে অসহায়ের বাড়ী পুড়ে ছাই- সাহায্য পেলেন ত্রান!

দুর্নীতি হলেই অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভইরা দে গ্রুপের প্রধান আশিক আটক: গুলি-দখল-সন্ত্রাসের অবসান! 

চেয়ারম্যান অপসারণের দাবীতে মন্ত্রী বরাবর অভিযোগ

পালকি শিল্পি গোষ্ঠির অনুষ্ঠানে প্রধান অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী ইব্রাহীম খলিল মজুমদার

সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন