রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লন্ডনে পাবলিক বাসের লাইনে তারেক রহমান, দেশে ফিরলে কি থাকবেন একই সরলতায়?

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ৩, ২০২৫ ৪:০৫ পূর্বাহ্ণ

ক্ষমতার কাছে গিয়ে কি বদলে যাবে তারেক রহমানের জীবনযাপন? দেশবাসীর মনে প্রশ্ন: বাংলাদেশে ফিরে মার্সিডিজ-বিএমডব্লিউ বহর, নাকি সাধারণ মানুষের মতোই চলাফেরা করবেন তিনি?

রাজু আহমেদ | ৩ আগস্ট ২০২৫, রবিবার:

লন্ডনের এক বাসস্ট্যান্ডে পাবলিক বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ দৃশ্যটি ইতোমধ্যে দলীয় ফেসবুক পেইজসহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবিতে দেখা যায়, সাধারণ মানুষের মতোই সাদা পাঞ্জাবি-ফতুয়া পরে, হাতে মোবাইল নিয়ে বাসের লাইনে দাঁড়িয়ে আছেন তিনি। এই দৃশ্যটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনার ঝড় তুলেছে, তেমনি সাধারণ মানুষের মনেও প্রশ্ন তৈরি করেছে, “তারেক রহমান কি দেশে ফিরেও এমনই সাধারণ জীবনযাপন করবেন?”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার সামান্য স্পর্শ পেলেই নেতা-নেত্রীদের জীবনযাপন, পোশাক-আশাক, গাড়ি-বাড়ির মানসিকতা দ্রুত বদলে যায়। কোটি কোটি টাকার গাড়ি, রাজকীয় জীবনযাপন যেন তাদের পরিচয় হয়ে ওঠে। উপদেষ্টা আসিফ মাহমুদ, নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় সমন্বয়কদের মধ্যে এক নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত বহু নেতা আজ কোটি টাকার রাজকীয় বিলাসিতায় মত্ত।

এমন বাস্তবতায় তারেক রহমানের এই সাধারণ জীবনযাপনের ছবি দেখে জনগণ জানতে চায়”,“দেশে ফিরেও কি তিনি পাবলিক বাসের লাইনে দাঁড়াবেন, নাকি মার্সিডিজ-বিএমডব্লিউ বহর নিয়ে চলাফেরা করবেন?”

এমন প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, “তারেক রহমানের জীবনের এই সরলতা ও সাধারণ মানুষের মতো আচরণই তাকে দেশের কোটি মানুষের হৃদয়ের মাধ্যপিনিতে পরিণত করেছে।”

এখন দেখার বিষয়, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে তারেক রহমান নিজেকে কিভাবে উপস্থাপন করেন— রাজকীয় ক্ষমতার ছায়ায়, নাকি জনগণের পাশে থেকে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ প্রতিদিন’ ও ‘কালের কণ্ঠ’ থেকে ছিটকে পড়ে-জীবন থেকেও বিদায় নিলেন দুই সাহসী সাংবাদিক

সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সমন্বয় কমিটি ঘোষণা

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: আমিনুল হক

মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরি সংঘবদ্ধ চক্রের ৬ চোর গ্রেফতার

গাজীপুরে রাজেন্দ্র ইকো রিসোর্টে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত ম্যানেজার সাজিকুল ইসলাম

বিএনপি নেতার পা ছুঁয়ে সালাম, ক্লোজড মিরপুরের ট্রাফিক সার্জেন্ট আরিফুল

ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল

ঢাকা-১৪ আসনে এলডিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. সোহেল রানা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রনেতা সাজিদ আহমেদ সুমনের ভিন্নধর্মী উদ্যোগ

ফাঁসিবাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হোন, সেনাবাহিনী নিরপেক্ষ থাকুক: বিএনপি”