সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রিকশা চালকদের জন্য ‘পোশাক ট্যাক্স’: মিরপুর ডিওএইচএস-এ ঢুকতেই গুনতে হচ্ছে ৮০ টাকা!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ১৭, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ

রাজু আহমেদ: প্রকাশিত ১৭ মার্চ ২০২৫

মিরপুর ডিওএইচএস এলাকায় রিকশা চালাতে হলে গায়ে বিশেষ পোশাক পরতে হয়, যার জন্য প্রতিদিন দিতে হয় ৮০ টাকা। তবে এই পোশাক সহজে মেলে না, বিশেষ করে গরিব রিকশাচালকদের জন্য।

ডিকদাইল গ্রামের রিকশাচালক মো. দীন ইসলাম জানান, “আমাদের প্রতিদিন ৮০ টাকা পোশাক ভাড়া ও ১২০ টাকা রিকশার জমা দিতে হয়, মোট ২০০ টাকা। কিন্তু একজন রিকশার মালিকও আমাদের এই পোশাক দেয় না, ৫ হাজার টাকা দিলেও না। অথচ যাদের ২০০-৩০০ রিকশা আছে, তারাই এই পোশাক পায়।”

আরেক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে আমরা টাকাগুলো দেই, আর পরিশোধের (সংস্থার) লোকজন আরামে বসে থাকে। টাকা না দিলে পোশাক পাওয়া যায় না, ফলে এলাকায় রিকশা চালানোও যায় না।”

সরকারি অর্থায়নে তৈরি রাস্তা, বিদ্যুৎ সংযোগ ও সংস্কার কাজ চললেও মিরপুর ডিওএইচএস কেন রিকশাচালকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। এ নিয়ে রিকশাচালকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে অটোরিকশা চালককে পিটালেন বাইক চালক ও তার স্ত্রী

গোপালগঞ্জ রণক্ষেত্র: এনসিপি’র সমাবেশ ঘিরে সহিংসতায় নিহত ৪, আহত শতাধিক

কোটালিপাড়ায় পশু ডাক্তারের লুচুপনার ভিডিও ভাইরাল

পল্লবীতে তীব্র তাপদাহে পানি, খাবার স্যালাইন ও ক্যাপ বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘বঙ্গবন্ধু পেশাজীবী লীগের দোয়া ও আলোচনা সভা’

পল্লবীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহার জগ পড়ে: পথচারীর মৃত্যু

আ.লীগ তথা নৌকার বিরোধীতাকারীদের বিপক্ষে কথা বলাতেই দোষ হলো এমপি শিমুলের

পল্লবীতে সেলিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

অনলাইনে ‘মিলন টেলিকম’ প্রতারণা; ক্রেতা হয়রানির শীর্ষে

ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ রক্ষায় এলাকাবাসীর আন্দোলন তীব্র