মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করে; আমিনুল হক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ১৪, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ

রাজু আহমেদ: মঙ্গলবার ১৪ জানুয়ারি,

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, মানুষ চায় জনগণের সরকার এবং সেই সাথে জনগণের সরকারের সিদ্ধান্ত নিয়েই দেশের ধ্বংসস্তুুপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোর সংস্কার ও পুনর্গঠন হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, গত ১৫ বছর ধরে তারা ভোট দিতে পারে নাই। আওয়ামী স্বৈরাচার সরকারের এদেশের জনগণের ভোটের প্রয়োজন ছিল না। তাদের প্রয়োজন ছিল শুধু আজ্ঞাবহ। কিছু লীগ, কিছু সন্ত্রাস, কিছু দুষ্কৃতকারী, কিছু ষড়যন্ত্রকারী।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানী পল্লবীর ধ-ব্লকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৯১ নং ওয়ার্ড সভাপতি মফিজুর রহমান মামুনের  আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা বার বার এই অন্তবর্তীকালীন সরকারের কাছে আহবান করছি, আপনারা দ্রুত সময়ের ভিতরে স্বৈরাচারের দোসরদের কে অপসারণ করে নির্মূল করুন। আইনের আওতায় এনে জাতির সামনে বিচার করুন। কারন তারা ষড়যন্ত্রকারী, তারা স্বৈরাচার- তাদের স্হান বাংলাদেশে হওয়ার কথা নয়।

তিনি আরও বলেন, কিন্তু এই ষড়যন্ত্রকারীরা কিছু লোকের সহযোগিতা নিয়ে তারা এখনও স্ব-স্হানে বসে আছে, এর দায়ভার এই অন্তবর্তীকালীন সরকারকেই নিতে হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গত ১৭ বছরে ধরে আমরা যখন জনমুখী বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে জনগণের পাশে এসে দাড়ানোর চেষ্টা করেছি, ঠিক তখনও আওয়ামী স্বৈরাচারের দোসররা আমাদেরকে বাধা দিয়েছে। আমাদের উপরে মামলা হামলা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে।

গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইয়েরা গুম খুন ও হত্যার স্বীকার হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরন করে অসহায় জীবন যাপন করছেন। এসময় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে নিখোঁজের পর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার, দুই নারী আটক

‘ত্যাগ না কৌশল?’তারেক রহমানের সিদ্ধান্তে উপেক্ষিত কি তিন সংগ্রামী মহিয়সী নারী?

স্বৈরাচারী শাসনের বলি: নির্যাতনের শিকার মাহমুদুর রহমান

পল্লবীতে অস্ত্র-গুলিসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি

নবজাতক শিশু অপহরণের পর মুক্তিপণ দাবী; গ্রেফতার-২

বিশ্বনাথের সাথে আমার আত্মার সম্পর্ক, নাসির উদ্দিন খান

আবু সাইদের বাড়িতে ঈদ উপহার নিয়ে ছুটে গেলেন রবিন খান

রাব্বানী হোটেলের দখলবাজি: সিটি করপোরেশনের অভিযানেও অটুট লোহার খুঁটি

আওয়ামী লীগ নেই, সবাই বিএনপি হয়ে গেছে: আমিনুল হক

রাঙ্গাবালীতে ছাত্রলীগের উদ্যোগে অসহায়দের ইফতার ও মাস্ক বিতরণ