বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাব্বানী হোটেলের দখলবাজি: সিটি করপোরেশনের অভিযানেও অটুট লোহার খুঁটি

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ

আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ৩নং ওয়ার্ড সভাপতি জিন্নাত আলী মাতবরের হোটেল দখলে তিন পাশের ফুটপাত; সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

রাজু আহমেদ | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫ | বাংলাদেশ একাত্তর

বাংলাদেশ একাত্তরে সংবাদ প্রকাশের তিন দিনের মাথায় সিটি করপোরেশন মিরপুরের রাব্বানী হোটেল ভবনে অভিযান চালিয়ে লোহার সিঁড়ি ও পাশের দেয়াল ভেঙে দেয়। তবে অভিযানের পরও ফুটপাতে রয়ে গেছে শক্তপোক্ত লোহার খুঁটি। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা হয়তো পুনরায় দখলের সুযোগের জন্যই খুঁটি রেখে দিয়েছেন।

এই হোটেল ভবনের মালিক ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড সভাপতি এবং নৌকার মনোনীত প্রার্থী জিন্নাত আলী মাতবর। দীর্ঘদিন ধরে মিরপুর-১০ ঝুটপট্টির এই রাব্বানী হোটেল থেকে মোটা অংকের ভাড়া তুলছেন তিনি। শুধু তাই নয়, হোটেল কর্তৃপক্ষ তিন পাশের পুরো ফুটপাত দখল করে সেখানে গ্যাস সিলিন্ডারে রান্না, ভাজা-পোড়ার কাজ চালাচ্ছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা সিটি করপোরেশনের দায়িত্ব। কিন্তু তারা কি অন্ধ? নাকি এখান থেকেও বিশেষ সুবিধা পাচ্ছেন বলেই জনগণের ফুটপাত ও সড়কে নাটক-সিনেমা চলে দখল বাজদের?”

এলাকাবাসীর দাবি, সিটি করপোরেশনের অভিযান যেন শুধু দেখানোর জন্য নয়, প্রকৃত অর্থেই দখলমুক্ত কার্যক্রম চালু রাখতে হবে। অন্যথায় জনগণের জন্য বরাদ্দকৃত ফুটপাত আবারও প্রভাবশালীদের হাতে চলে যাবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে দুই সাংবাদিকের ওপর বর্বর হামলার প্রতিবাদে মিরপুরে ক্ষুব্ধ মানববন্ধন

পল্লবীর ৫নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ

শোকের মাসে ঘরোয়া ভাবেই জন্মদিন পালন: সম্পাদক রবিন সিদ্দিকী

বিএনপিতে হাইব্রিড দখলদার: যুবদল নেতার বিস্ফোরণ”

পল্লবীতে বহিষ্কৃত শ্রমিকদল নেতার পদপ্রাপ্তি নিয়ে টাকার প্রভাবের ইঙ্গিত, এলাকায় তোলপাড়

মিরপুরে কর্ণফুলী মাল্টিপারপাসের কর্ণধার প্রতারক জসিম এর বিরুদ্ধে মানববন্ধন

বিএনপির বিতর্কিত নেতা নিজাম উদ্দিন দলীয় কর্মকান্ড থেকে তিন মাসের জন্য স্থগিত

মিরপুরে বাসে আগুন: স্থানীয়দের ধাওয়ায় তুরাগে লাফিয়ে যুবকের মৃত্যু, আরেকজন আটক

এবি পার্টির উদ্যোগে একুশে ফেব্রুয়ারী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিরপুরে বালুঘাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫