শুক্রবার , ১৯ জানুয়ারি ২০১৮ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ব্যাংকিং খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে : অর্থমন্ত্রী

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ১৯, ২০১৮ ১২:৪৬ পূর্বাহ্ণ

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনিয়ম ও ত্রুটিমুক্তভাবে পরিচালনা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. ইসরাফিল আলম উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে বলেন, ‘ব্যাংকিং ব্যবস্থায় নিয়মকানুন সঠিকভাবে প্রতিপালনের লক্ষ্যে ১৯৯১ সালে প্রণীত ব্যাংকিং আইন বর্তমান সরকার ২০১৩ সালে সংশোধন করেছে। আইনের সংশোধনীতে বিভিন্ন ক্ষেত্রের দায়িত্ব, কর্তব্য ও কর্মপরিধি স্পষ্ট করা হয়েছে।’

গত দুই দিন আগেও ব্যাংকিং আইনে আরো একটি সংশোধনী পাস করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ব্যাংকিং আইনে অভ্যন্তরীণ নিরীক্ষা ও তা প্রতিপালনের জন্য পরিচালনা পর্ষদকে দায়বদ্ধ করা হয়েছে। পরিচালনা পর্ষদের দায়িত্ব যথাযথভাবে পরিপালনের জন্যে পরিচালনা পর্ষদ সদস্যদের সমন্বয়ে অডিট ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ব্যাংকের জবাবদিহিতা বাড়াতে শেয়ার ধারণকারী পরিচালকদের পাশাপাশি স্বতন্ত্র পরিচালক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। এখন পরিচালকের মোট সদস্য সংখ্যা ২০ জন। এর মধ্যে তিনজন স্বতন্ত্র পরিচালক থাকেন। আমানতকারী ও শেয়ার ধারকদের স্বার্থ রক্ষা ও স্বাধীন এবং নিরপেক্ষভাবে ব্যাংকের কার্যক্রম পরিচালনার জন্য স্বতন্ত্র পরিচালকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, আমানতকারী ও অন্যান্য স্টেকহোল্ডারদের কাছে ব্যাংকের জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে বার্ষিক ও ত্রৈমাসিক ভিত্তিতে আর্থিক তথ্য রিপোর্টিং করার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে ত্রৈমাসিক ভিত্তিতে ব্যাংকসমূহের প্রধান নির্বাহীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ব্যাংক সমূহের আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবী থানা পুলিশের অভিযানে ১২ আসামী গ্রেফতার

পল্লবীতে রাশিয়া ফেরত যুবকের গলা কাটা লাশ উদ্ধার

পল্লবীতে রাশিয়া ফেরত যুবকের গলা কাটা লাশ উদ্ধার

মিরপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করেছে: র‍্যাব-৪

যশোর শার্শা সীমান্তে ৫ কোটি ৯০ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা জামিনে মুক্তি: আইনের শাসন নিয়ে প্রশ্ন

পল্লবীতে রাশিয়া ফেরত যুবকের গলাকাঁটা লাশ উদ্ধার

কিশোর কুমার থেকে সাবধান:গানের জাদুকরের ৯৬তম জন্মদিন আজ

ছাত্র হত্যা মামলায় মিরপুর জেনারেল হাসপাতালের মালিক হানিফ গ্রেপ্তার

বিএনপির প্রতিষ্ঠাতার “মুক্তিযোদ্ধার খেতাব” বাতিলের সিদ্ধান্ত

কুঁদঘাটে তৃণমূল নেতার দাদাগিরি, অটোচালকদের উপর হামলা ভাংচুর