রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্বচ্ছ রাজনীতি ও মুক্ত চিন্তার পরিবেশ গড়তে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে: আমিনুল হক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ২৬, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ একাত্তর:

স্বচ্ছ ও মুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে নতুন প্রজন্মকেই অগ্রণী ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্লবীর এমডিসি স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমিনুল হক বলেন, “আমরা যারা নতুন প্রজন্মের চিন্তাভাবনাকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই, তাদের মাধ্যমেই আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই—যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে। আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে চাই। গত ১৭ বছর দেশে সত্য কথা বললেই মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। ভবিষ্যতে এমনটি আর হবে না। ভিন্নমত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা হবে, কেউ নিপীড়নের শিকার হবে না।”

আমিনুল হক বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে নাগরিক অধিকার ও মৌলিক চাহিদার সুষম বণ্টন নিশ্চিত হবে। সবাই সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।”

অনুষ্ঠান শেষে তিনি পল্লবীর আলুব্দীতে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত কর্মীসভা এবং ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সমাবেশে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু ও স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

আইনি সেবা পেতে পল্লবী থানায় টাকা লাগেনা-ওসি কাজী ওয়াজেদ আলী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেয়াল চিত্র ও আলপনা অংকন

ঢাকা-আরিচা মহাসড়কে সালেহপুর সেতুতে ফাটল: সড়কে তিব্র যানজট

নারী নির্যাতন ও ধর্ষণ রোধে কঠোর আইন প্রণয়নের দাবি উঠছে

নব্য পুলিশের চাদাবাজি: ছিনতাইয়ের অভিযোগে পল্লবীতে পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ফাহিম আলোচনায়

মানবপাচারকারী চক্রের মূলহোতা: প্রতীক গ্রেফতার

নির্বাচিত সরকারই জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে : আমিনুল হক

কুষ্টিয়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাবের অভিযান: ২২ লাখ টাকা জরিমানা

নবিউল হক: বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র ওয়ারেন্ট অফিসারের শেষ বিদায়

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নামে শাহজাহান ভূইয়া রাজু গংদের অনৈতিক ব্যবসা বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভয়াবহ অভিযোগ