শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের অনশন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ২৭, ২০২৪ ১:৪৪ পূর্বাহ্ণ

রাজু আহমেদ: প্রকাশিত, শুক্রবার, ২৭ ডিসেম্বর।

ঢাকা: ছাত্রদলের পদবঞ্চিত নেতারা আগামী ২৯ ডিসেম্বর, রবিবার সকাল ১১ ঘটিকার সময়ে পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করবেন। তাদের দাবি, আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার পরেও দলীয় হাইকমান্ড তাদের প্রতি সুবিচার করেনি।

পদবঞ্চিত নেতাদের অভিযোগ, দলের দুর্দিনে রাজপথে থেকে তারা হামলা-মামলার শিকার হয়েছেন, কারাবাস করেছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন। অথচ এখন পদ পাওয়া অধিকাংশ নেতাই রাজপথে অনুপস্থিত ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখেননি।

এক নেতা জানান, “আমরা ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলার শিকার হয়েছি। থানায় নির্যাতনের শিকার হয়েও দলের জন্য লড়াই করেছি। কিন্তু আজ আমাদের ত্যাগের কোনো মূল্যায়ন নেই। টাকা ও প্রভাব খাটিয়ে যারা পদে বসেছে, তাদের অধিকাংশই আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ছিল না।”

তারা আরও জানান, বর্তমান ১৩টি “অবৈধ কমিটি” বর্জনের দাবিতে তারা রাস্তায় নেমেছেন। “আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে,” বলেছেন এক পদবঞ্চিত নেতা।

পদবঞ্চিত নেতারা বলেন, দলের প্রতি তাদের আস্থা অটুট। তবে তারা আশা করেন, হাইকমান্ড তাদের দাবিগুলো আমলে নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে।

এই বিষয়ে বিএনপি বা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত
র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার  সলঙ্গা থানা এলাকা হতে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার  সলঙ্গা থানা এলাকা হতে ৫৭৫ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মিরপুরে গণপিটুনির শিকার যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু: আইনশৃঙ্খলার ওপর নতুন প্রশ্ন

বিশ্বম্ভরপুরে স্বামীর বিরুদ্ধে মামলা করে কাঁদছে স্ত্রী

প্রধান উপদেষ্টার ঈদ বক্তৃতা: ঐক্যবদ্ধ জাতি গঠনের অঙ্গীকার

ওরা মডেলিংয়ের নামে নারীদের পাশ্ববর্তী দেশে বিক্রি করে

পল্লবীতে যুবদল কর্মীকে কুপিয়েছে স্বেচ্ছাসেবকলীগ নেতা

নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে কিছু দল- আফাজ উদ্দিন

কোটি টাকা চাঁদাবাজির ফুটপাত উচ্ছেদ অভিযানে: সোর্স কাদের সিন্ডিকেটের মাথায় হাত

মব জাস্টিসের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে একটি গোষ্ঠী: আমিনুল হক