মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

২০১৯ সালের হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসায় / বায়দুল কাদের

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ৩, ২০১৯ ১০:৩৩ অপরাহ্ণ

(বাংলাদেশ একাত্তর.কম) অনলাইন ডেক্সঃ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় ২০১৯ সালের হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসা করা হয়। এ বিষয়ে সর্বোসম্মতিক্রমে ধন্যবাদ জ্ঞাপন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ২০১৯ সালের হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

এ সময় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ উপস্থিত সম্পাদকরা হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসা করেন। সভায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আ.লীগ নেতারা বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারের হজ ব্যবস্থাপনা ছিল সব চেয়ে সুষ্ঠু ও শ্রেষ্ঠতম। ঢাকায় হজযাত্রীদের ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনাও ছিল যুগান্তকারী। আওয়ামী লীগ নেতারা আরও জানান, হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের হাজীরাও নজিরবিহীন প্রশংসা করেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন করা হচ্ছে না কেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র কাছে জানতে চাইলে তিনি বলেন, হাজীদের সব শেষ ফ্লাইট ১৫ সেপ্টেম্বর ফিরে আসার পরই হজ ব্যবস্থাপনার সামগ্রিক প্রেক্ষাপট সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

সড়ক দখল করে অবৈধ মেলা—মাদকের রমরমা ব্যবসা, কিশোর গ্যাংয়ের উৎপাত! পুলিশের অভিযানে জনসাধারণের স্বস্তি

সাবেক ভূমিমন্ত্রী ও তথ্যপ্রতিমন্ত্রী স্ত্রীসহ সন্তানের ব্যাংক একাউন্ট জব্দ

কোটি টাকার জাল স্ট্যাম্পসহ: আটক-২

ভোরের সড়কে জ্যাম, সমাধানে ট্রাফিক শিক্ষার্থীদের কার্যকরভাবে কাজে লাগানোর প্রস্তাব

সন্ত্রাস দমনে ‘ডেভিল হান্ট’ অভিযান, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মিরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি: র‌্যাবের হাতে আটক

ভবিষ্যতের জন্য ভুট্টা বিপ্লব: স্মরণে এরশাদ হোসেন সাজু

নিরাপদ উড্ডয়নে নতুন বার্তা: বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৬ অনুষ্ঠিত

অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

চাঁদা দে না হয় কোপ খাবি; কিশোর গ্যাং বাহিনী