শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সালিশে গেলেই বহিষ্কার: শেখ ফরিদের হুঁশিয়ারি, মিরপুরে প্রশ্ন: আমিনুল হকও কি একই নির্দেশ দেবেন?

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ২০, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

চাঁদাবাজি-মাদক-গ্যাং কালচারের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিলেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি; স্থানীয়রা বলছেন, মিরপুরেও দলীয় ছত্রছায়ায় জমি দখল ও জোরপূর্বক ভাড়া তোলার নৈরাজ্য বন্ধে কি কঠোর পদক্ষেপ নেবেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক?

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ | নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চাঁদপুরের বিএনপি নেতাকর্মীরা যদি কোনো সালিশ-বৈঠকে অংশ নেন, তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে। শুক্রবার হাইমচর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যৌথ সাংগঠনিক সভায় তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের সঙ্গে কোনো আপস নেই। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হিসেবে তিনি অন্যায়ের সঙ্গে আপস করতে রাজি নন বলেও জানান।

এই নির্দেশনার পর ঢাকার মিরপুরের সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন— “আমিনুল হকও কি একই নির্দেশ দেবেন?” কারণ স্থানীয়দের অভিযোগ, বিএনপিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের কিছু নেতা-কর্মী নানা সময় বিভিন্ন ট্যাগ লাগিয়ে দোকান, বাসা-বাড়ি ও জমি দখল করে এবং জোরপূর্বক ভাড়া তোলে।

তৃণমূলের মন্তব্য—চাঁদপুরের মতো ঢাকায়ও যদি কঠোর অবস্থান নেওয়া হয়, তাহলে দলীয় ছত্রছায়ায় চলা নৈরাজ্য বন্ধ হবে এবং সংগঠনের ভাবমূর্তি নতুন করে প্রতিষ্ঠা পাবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বিইউপি আইন অ্যালামনাই সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা: আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় নির্বাচনী প্রক্রিয়া

দেশজুড়ে সজাগ ছাত্র-জনতা: নিরাপত্তায় পাশে সাধারণ মানুষ

পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ‘জাতীয় কমিশন’ গঠনে স্মারলিপি প্রদান; গণঅধিকার পরিষদের

রূপনগরে ২০ লাখ টাকার চাঁদাবাজি: মামলার আবেদনে ‘মক্তব বাহিনী’র ভয়ঙ্কর কাহিনি

৬ বছরের শিশুকে ধর্ষণ: জনরোষে উত্তাল পল্লবী, ধর্ষকের প্রাণ বাঁচাতে সেনা হস্তক্ষেপ

মাইলস্টোন স্কুলে আগুন: শতাধিক শিশুর লাশের খোঁজ নেই, বাতিল যুদ্ধবিমানে পাইলটের মৃত্যু ঘিরে প্রশ্ন

মেয়রের উচ্ছেদের পরেই সড়কে ২২ টি পাকা দোকান নির্মাণ!

বগুড়ার জিতু সরকারকে স্বেচ্ছাসেবক দল থেকে অব্যাহতি: শিশু বিয়েতে রাজি না হওয়ায় পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার দলের ভাবমূর্তি নষ্ট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলায় কঠোর সিদ্ধান্ত