রবিবার , ১৪ জুলাই ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সারাদেশে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ১৪, ২০১৯ ১:১০ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক :
দেশের সাতটি জেলায় শনিবার বজ্রপাতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ ও পাবনায় চারজন করে, চুয়াডাঙায় তিন, সুনামগঞ্জে দুই এবং নেত্রকোণা, কিশোরগঞ্জ ও শরীয়তপুরে একজন করে মারা গেছেন।

ময়মনসিংহের ফুলপুর ও ফুলবাড়ীয়া সংবাদদাতা জানান, বজ্রপাতে ফুলপুরের পয়ারি গ্রামের জামাল উদ্দিন (৪২), বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের সোহাগ (১৭), তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ধলিরকান্দা গ্রামের চাঁন মিয়া (৫৮) এবং ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বড়বিলার জেলে চৈত বর্মণ (২২) এর মৃত্যু হয়েছে।

এদিকে পাবনা প্রতিনিধি জানান, বেড়া উপজেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বেড়ায় চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাচুড়িয়া গ্রামের মোতালেব সরদার (৫৫), তার দুই ছেলে ফরিদ (২২) ও শরীফ (১৮) এবং একই গ্রামের রহমত আলী (৫৫)। নিহতরা সবাই ঘটনার সময় পাট ধোঁয়ায় কাজ করছিলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বিকালে খোরদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেহেরপুর জেলার কানাইডাঙ্গা গ্রামের গোলাম রসুলের ছেলে মোহাম্মদ হুদা (৩৫), মকবুল হোসেনের ছেলে আল আমিন (৩০) ও বরকত আলীর ছেলে হামিদুল ইসলাম (৩০)।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, তাহিরপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে শনিবার সকালে বজ্রপাতে বাবা ও ১০ বছরের ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের বাবা হারিদুল ইসলাম (৪৫) এবং তার ছেলে তারা মিয়া (১০)।

নেত্রকোণা প্রতিনিধি জানান, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়ায় বজ্রপাতে এনামুল হক (২২) নামে এক কৃষক মারা গেছেন। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। শনিবার সকাল ১০টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

এদিকে কিশোরগঞ্জের নিকলিতে বজ্রপাতে আব্দুল হাসিম (৬০) নামে এক কৃষক ও শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সুমআইয়া আক্তার (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ভিপি কাইয়ুম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি: প্রধান উপদেষ্টা

জঙ্গি সংগঠনের প্রধান মুফতি হান্নানের ভাই, জঙ্গি নেতা মুন্সি ইকবাল গ্রেফতার

রূপনগর জুয়া ক্লাবে র‍্যাবের অভিযান: গ্রেফতার ৪৪

চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা জামিনে মুক্তি: আইনের শাসন নিয়ে প্রশ্ন

যুবসমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে বিএনপি : আমিনুল হক

বন্ধুর ১০ লাখ টাকা আত্মসাৎ করতে ছিনতাইয়ের নাটক সাজায় মুন্না

২ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের প্রত্যাশা, তরুণ প্রার্থী পলাশ হোসেন মোল্লাকে ঘিরে জনতার জোয়ার

ভোরের সড়কে জ্যাম, সমাধানে ট্রাফিক শিক্ষার্থীদের কার্যকরভাবে কাজে লাগানোর প্রস্তাব

বিএনপির নতুন সরকার গঠনের তোড়জোড়, টেকনোক্র্যাট কোটায় চমক আসছে