রবিবার , ২৫ আগস্ট ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শোক দিবস উপলক্ষে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ২৫, ২০১৯ ১২:৫৮ পূর্বাহ্ণ

সাজিদুর রহমান সজিব:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হালিম মজুমদারের কার্যালয়েে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক।

তিনি বলেন, মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু এদেশের মাটি ও মানুষকে গভীর ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন। বঙ্গবন্ধুর বিরোধিতাকারীরাও বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বালাদেশ পেত না লাল সবুজের এই সুন্দর পতাকা।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে চলেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব। বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নিত হয়েছে। দেশে আজ শেখ হাসিনার হাত ধরে ডিজিটাল বাংলাদেশের সুফল বইছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লবী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জিন্নাত আলী মাদবর, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হালিম মজুমদার, সহ-সভাপতি হাজী আমান উল্লাহ আমান, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মোনাজতে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্ট শহীদ তাঁর পরিবারের অন্যান্য সদস্য এবং ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে দুই সাংবাদিকের ওপর বর্বর হামলার প্রতিবাদে মিরপুরে ক্ষুব্ধ মানববন্ধন

ঢাকার মঞ্চে ২৫ বছর: কৃতজ্ঞতা ও আত্মমুল্যায়নে অভিনেতা প্রদীপ কুমার বিশ্বাস

বাংলা টিভির সাংবাদিককে ঘিরে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, পর্ণগ্রাফি ও মাদক বাণিজ্যের অভিযোগ

পল্লবীতে ৫ বছরের শিশু ধর্ষনের শিকার

মিরপুরে নারী নির্যাতন মামলায় আ.লীগ নেতা আটক: অন্তরঙ্গ ছবি ভাইরাল

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সমঅধিকার ও স্থায়ী পুনর্বাসনের অঙ্গীকার করলেন আমিনুল হক

থানায় অভিযোগ করায় ভুক্তভোগীদের মারধর করলেন বিহারি মোস্তাক বাহিনী

বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না: আমিনুল হক

বিছানায় কার দখলদারি? কর্ণের বিস্ফোরক স্বীকারোক্তিতে লজ্জায় লাল তেজস্বী!

পঞ্চগড়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১