সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে তামিম ইকবাল

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ২৪, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ

রাজু আহমেদ: প্রকাশ, ২৪ মার্চ ২০২৫

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। মাঠে খেলার সময় বুকে ব্যথা অনুভব করায় তাঁকে দ্রুত বিকেএসপির পাশে অবস্থিত ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে নামা তামিম ম্যাচের শুরুতে টস করতে গেলেও খেলার মধ্যেই শারীরিক সমস্যার মুখোমুখি হন। প্রাথমিক চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

তামিমের অসুস্থতার খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও তামিমের শারীরিক অবস্থা জানার জন্য বিসিবির পরিচালক ও কর্মকর্তারা হাসপাতালে যাচ্ছেন।

এখন পর্যন্ত তামিমের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে বিসিবির মেডিকেল বিভাগ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে তাঁর দ্রুত সুস্থতা কামনায় ক্রিকেটমহলে উদ্বেগ বিরাজ করছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি: উপ-সচিবসহ ৫ জন নির্বাচনি কর্মকর্তার নামে মামলা

পল্লবীর ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন পলাশ হোসেন মোল্লাহ

মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে বিদায় অনুষ্ঠান, জাতীয়করণে অগ্রাধিকার

রাজধানীতে ৩২শ’ পিস ইয়াবাসহ আটক ২

“অপরাধ নয়, আদর্শে রাজনীতি—ঢাকা মহানগর পশ্চিমে রবিন খানের জয়যাত্রা”

মিরপুরে ছুরিসহ কিশোরকে আটক করে ট্রাফিক পুলিশে দিল জনতা

রাজনৈতিক হস্তক্ষেপে প্রশাসন পঙ্গু

সাউন্ডবাংলা-পল্টনাড্ডা-৭৮-এ বিজয়শ্রদ্ধা

পল্লবীতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী সহ ৩ জনকে কুপিয়েছে ছাত্রলীগ নেতা ও তার সহযোগিরা

বিএনপি নেতার পা ছুঁয়ে সালাম, ক্লোজড মিরপুরের ট্রাফিক সার্জেন্ট আরিফুল