রবিবার , ৫ জুলাই ২০২০ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাড়ির ছাদে গাঁজা চাষ, চিলেকোঠায় বাংলা মদ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ৫, ২০২০ ২:০২ পূর্বাহ্ণ

(বাংলাদেশ একাত্তর. কম) রবিবার’ ০৫/০৭/২০২০ইং।

ঢাকার সাভার এলাকার বাসিন্দা ফ্রান্সিস গোমেজ (৬০) শুধু মাদক চোরাকারবারীই নন, নিজের বসতবাড়ির ছাদবাগানে করতেন গাঁজার চাষ আর চিলেকোঠায় বানাতেন দেশীয় বাংলা মদ। শনিবার (৪ জুলাই) তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।’

গাজা, বাংলা মদ,সহ আটকরা।

এ সময় ফ্রান্সিস গোমেজের বাড়ি থেকে ৫টি গাঁজা গাছ এবং দেশীয় মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ১’হাজার লিটার মদ জব্দ করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল জানান, সাভারের রাজাশন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী ফ্রান্সিস গোমেজকে আটক করা হয়। তিনি দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে দীর্ঘদিন ধরে নিজের বাসার ছাদে গাঁজা চাষ এবং বাসার চিলকোঠায় বাংলা মদ তৈরি করে আসছিলেন। এসব মদ ও গাঁজা সাভারসহ মিরপুর ও রাজধানীর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন ফ্রান্সিস।

অপর এক অভিযানে ডিএমপির আওতাধীন দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ১’হাজার ৪৫০ পিস ইয়াবাসহ ৩’মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪।’ আটকরা হলেন—আব্দুল বাসেদ (২৪), কুতুবুল আলম (২৫), ও ববি (২০)।,

আটকদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি সাজেদুল ইসলাম।,

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

হাজী সেলিমের সহধর্মিণী ‌‌’আর নেই’

গোপালগঞ্জে হামলার নেপথ্যে আওয়ামী সন্ত্রাস

কাউন্সিলর নান্নু মার্কেট এলাকায় অবৈধ জুতার মার্কেট উচ্ছেদ

আহসান উল্লাহ হাসান স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিশাল শোডাউন

আওয়ামী সরকার পতনে ৫ই আগস্টে ছাত্রজনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন সাগর,  রিকশা বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন

ফ্যাসিস্ট আমলে এস আলমের হয়ে ভাড়ায় খাটতেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি মুন্না!

বিশ্বনাথের সাথে আমার আত্মার সম্পর্ক, নাসির উদ্দিন খান

ছাত্রলীগের থানা কমিটিতে বিতর্কিতদের স্থান

মাদরাসায় শিশু শিক্ষার্থীর ওপর নৃশংস নির্যাতন: মামলা দায়ের, অভিযুক্তরা পলাতক