মঙ্গলবার , ২ জুন ২০২০ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে মাদকে আসক্ত স্ত্রীর বিরুদ্ধে থানায় জিডি।

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ২, ২০২০ ১২:২১ পূর্বাহ্ণ

পল্লবীতে মাদকে আসক্ত স্ত্রীর বিরুদ্ধে থানায় জিডি।

স্টাফ রিপোর্টার : মোর্তুজা পাপ্পু: পল্লবী থানা, ডিএমপি-তে মাদকে আসক্ত স্ত্রীর বিরুদ্ধে পরপর দুটি জিডি করেছেন ভুক্তভোগী স্বামী মোঃ রহমত হোসাইন। জিডি মুলে জানা যায়, পল্লবী থানাধীন এলাকার বাসিন্দা রহমত এবং রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা খায়রুন নেসা পুতুলের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকে পল্লবীতে স্বামী স্ত্রী এক সাথে ঘর সংসার করিয়া আসিতেছিল। ২৪ বছর ঘর সংসারে ১টি ছেলে ও দুটি কন্যা সন্তান রয়েছে।

স্বামীর অভিযোগ তার শ্বশুর বাড়ির লোকজন মাদক ব্যবসা করে এবং তার স্ত্রী পুতুল মাদক সেবন করে।

জিডি ও স্বামীর ভাষ্যমতেঃ স্ত্রীর কথা মত মাদক ব্যবসা করতে স্বামী অপারগতা প্রকাশ করিলে স্ত্রী পুতুল রেগে ক্ষিপ্ত হইয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অশান্তি মুলক আচরণ করে ঘরের মাল ছামানা ভাংচুর করে।

গত ২৩/১১/২০১৯ তারিখ রাত ১০টার দিকে ঘরের দরজা বন্ধ করিয়া গ্যাসের চুলার উপর ঝাপ দিলে শরীরের ১৫ শতাংশ পুড়ে যায়। সেসময় স্বামী টাকার অভাবে ছোট্ট একটি কারখানা বিক্রি করে স্ত্রীকে সুস্থ করে তুলে।

রহমত বলেন, পরে জেনেভা ক্যাম্প থেকে শ্বশুর বাড়ীর লোকজন গত ইং ২৮/১২/২০১৯ তারিখে দুপুর ১২টার দিকে এসে আমাকে না জানাইয়া স্ত্রীকে নিয়ে চলে যায়। পরে আমি স্ত্রীর সাথে যোগাযোগ করে চলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সে আমাকে বলে, আমার যা ইচ্ছা তাই করবো বলে হুমকি দেয়।

এই বিষয়ে পল্লবী থানায় গত ইং ৩১/১২/২০১৯ তারিখে জিডি নং-২৭৮৯, আজ ইং ০১/০৬/২০২০ তারিখে জিডি নং-২৭, দুটি জিডি করেন রহমত । এখন ছেলে ও মেয়েদের নিয়ে তিনি খুব দুসচিন্তায় আছেন ।

গত ৩১/০৫/২০২০ তারিখ রাত সাড়ে ১১ টার দিকে রহমত এর স্ত্রী তাহার সঙ্গীয় ২) সুলতান (৫০), ৩) খোকন,(৪০), ৪) হায়দার (৫৫) সহ আরো ১৫/২০ জন লোকজন নিয়ে রহমত এর বাসার সামনে আসিয়া রহমত এর নামে নানান ধরনের মিথ্যা অপবাদ দিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন রকম ভয়ভীতি সহ হুমকি দিয়া চলিয়া যায়।

রহমত আশঙ্খা করিতেছেন, যে কোনো সময় তাহার স্ত্রীসহ তাহার শ্বশুরবাড়ির লোকজন তাহার ও তাহার সন্তানদের বড় ধরনের ক্ষতি করিতে পারে। তাই তিনি আইনের সার্বিক সহযোগিতা চান।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

“কুলাঙ্গারদের সরান, নিরপেক্ষ সরকার গঠন করুন” — প্রধান উপদেষ্টাকে ইশরাক হোসেনের কঠোর বার্তা

যাত্রাবাড়ীতে বিয়ারসহ আটক-২

দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

আহসান উল্লাহ হাসান স্মৃতি সংসদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নারী মাফিয়ায় দখলে পল্লবীর মিল্লাত ক্যাম্প ও বস্তি

পল্লবীতে দারুল হাবীব (সা.) মাদরাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিএনপি নেতা আমিনুল হক

কুঁদঘাটে তৃণমূল নেতার দাদাগিরি, অটোচালকদের উপর হামলা ভাংচুর

মোহাম্মদ পলাশ হোসেন মোল্লাহ

আশুলিয়ায় ভুয়া টিভি ও পত্রিকার সাংবাদিক নিয়োগ বানিজ্যে: আটক-৮

তারেক রহমানের দেশে ফেরা ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মুক্তির আশা সাধারণ মানুষের