শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দলীয় কোটা, ভাই কোটা, আপা কোটা আর দেখতে চাইনা; ফারুক হাসান

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ১৪, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক; ১৪ ডিসেম্বর ২০২৪ইং

আজ মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর কেন্দ্রীয় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গণঅধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আমরা ৭১ পরবর্তী সময়ে ৫৪ বছর পেরিয়ে গেলেও শহীদ বুদ্ধিজীবীদের একটি নির্ভূল সঠিক তালিকা আজও পাইনি। দেশ স্বাধীন হওয়ার পর যারা ক্ষমতার চেয়ারে বসছে তারাই জনগণের সাথে প্রতারণা করেছে। গণঅধিকার পরিষদ সাধারণ মানুষের পক্ষে কথা বলবেই।

তিনি বলেন, দলীয় কোটা, ভাই কোটা, আপা কোটা, গোপালগঞ্জ কোটায় শহীদদের তালিকা আমরা দেখেছি বিগত দিনগুলোতে, যা বাংলাদেশের স্বাধীনতার সাথে পুরোপুরি প্রতারণা। এসব কোটা আমরা আর দেখতে চাইনা। বৈষম্য মুক্ত দেশ গড়ার অঙ্গিকার নিয়ে চেয়ারে বসেই যারা ভাই কোটা, বোন কোটা চালু করেছে তা দেশবাসীর সাথে নতুন প্রতারণা।

তিনি আরও বলেন, আগামীকাল আমরা তরুণদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিনির্মাণ করবো। ভারতে বয়ানপ মুক্তিযুদ্ধের ইতিহাস আর বাংলাদেশে চলবেনা। সঠিক ইতিহাস, নতুন প্রজন্মের কাছে নির্ভুলভাবে তুলে ধরা হবে।

যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, গণঅধিকার পরিষদের আজকের এই শ্রদ্ধা নিবেদন পরবর্তী সময়ে দেশবাসীকে একটা কথাই বলবো, আর যাতে বাংলাদেশে দলীয় বিবেচনায় বুদ্ধিজীবীর নামে বিকলাঙ্গজীবী তৈরি না হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন গণনেতা আরিফ বিল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ, সোহেল রানা প্রমূখ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতি হলেই অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাল দলিল ও জবর দখলের সর্বোচ্চ শাস্তি ৫ বছর জেল ও ১০ লাখ টাকা অর্থ দন্ড

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

নিজেদের যোগ্যতা দিয়ে অধিকার আদায়ের আহবান: জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাউনিয়াবাদ খাল ভূমি দস্যুদের দখলে, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

রুপনগরে ঝিলপাড় বস্তি দখলের দৌড়: মাসে লাখ লাখ টাকার আয়, সোনার বাংলা মার্কেটও দখলবাজদের কবলে

গাঁজার বস্তা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্তর্বর্তীকালীন সরকার কাছে আহ্বান দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন; আমিনুল হক

যুবদল কর্মী সেলিম হত্যা মামলার চারদিন পরও আসামীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

আওয়ামী লীগ নেই, সবাই বিএনপি হয়ে গেছে: আমিনুল হক